📄 হাজারে ৯৯৯ জন হওয়া সত্ত্বেও জাহান্নাম ফাঁকা থাকবে
৫. হাজারে ৯৯৯ জন জাহান্নামে যাওয়া সত্বেও জাহান্নাম ফাঁকা থেকে যাবে এবং জাহান্নাম আরো লোক পেতে চাইবে।
يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ امْتَلَاتِ وَتَقُولُ هَلْ مِنْ مَزِيدٍ .
যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব যে, তুমি পূর্ণ হয়ে গেছ? সে বলবে আরো আছে কি? (সূরা ক্বাফ - ৩০)
عَنْ أَنَسِ بْنِ مَالِكَ (رضى) أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ لَا تَزَالُ جَهَنَّمَ تَقُولُ هَلْ مِنْ مَزِيدٍ حَتَّى يَضَعَ فِيهَا رَبُّ الْعِزَّةِ تَبَارَكَ وَتَعَالَى قَدَمَهُ فَتَقُولُ قَطُّ قَطُّ وَعِزَّتِكَ وَيَزْوِى بَعْضُهَا إِلَى بَعْضٍ .
আনাস বিন মালেক (রা) নবী কারীম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন : সর্বদাই জাহান্নাম বলতে থাকবে যে আরো কি আছে? আরো কি আছে? এমনকি আল্লাহ তা'আলা তাঁর কদম জাহান্নামে রাখবেন, তখন সে বলবে: তোমার ইজ্জতের কসম! যথেষ্ট। আর তখন জাহান্নামের এক অংশ অপর অংশের সাথে মিলিত হয়ে যাবে। (মুসলিম, কিতাবুল জান্না ওয়ান্নার, বাব জাহান্নাম)
📄 জাহান্নামকে হাশরের ময়দানে আনতে ৪৯০ কোটি ফেরেশতা থাকবে
৬. জাহান্নামকে হাশরের ময়দানে নিয়ে আসতে চারশ নব্বই কোটি ফেরেস্তা নিয়োগ করা হবে।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ (رضى) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ عَلَيْهِ وَسَلَّمَ يُؤْتَى بِجَهَنَّمَ يَوْمَئِذٍ لَهَا سَبْعُونَ أَلْفُ زِمَامٍ مَعَ كُلِّ زِمَامٍ سبعُونَ أَلْفُ مَلَك يَجرُّونَهَا .
আবদুল্লাহ বিন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: কিয়ামতের দিন জাহান্নামকে হাশরের ময়দানে আনা হবে, তখন তার সত্তর হাজার লাগাম থাকবে, আর প্রত্যেক লাগামে সত্তর হাজার ফেরেশতা ধরে টেনে টেনে তা নিয়ে আসবে। (মুসলিম, কিতাবুল জান্না ওয়ান্নার, বাব জাহান্নাম)