📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামের গভীরতা ৭০ বছরের রাস্তার দূরত্ব

📄 জাহান্নামের গভীরতা ৭০ বছরের রাস্তার দূরত্ব


১. জাহান্নামে একটি পাথর নিক্ষেপ করলে তা তার তলদেশে গিয়ে পৌঁছাতে ৭০ বছর সময় লাগে।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى) قَالَ كُنَّا مَعَ رَسُولِ الله ﷺ إِذْ سُمِعَ وَجَبَةٌ فَقَالَ النَّبِيُّ ﷺ أَتَدْرُونَ مَا هَذَا؟ قَالَ قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ هَذَا حَجَرٌ رُمِيَ بِهِ فِي النَّارِ مُنْذُ سَبْعِينَ خَرِيفًا فَهُوَ يَهْوِي فِي النَّارِ الْآنَ حَتَّى انْتَهَى إِلَى قَعْرِهَا .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা একদা রাসূল এর সাথে ছিলাম, এমন সময় একটি বিকট আওয়াজ শোনা গেল, রাসূল বললেন: তোমরা কি জান এটা কিসের আওয়াজ? (বর্ণনাকারী বলেন) আমরা বললাম: আল্লাহ ও তাঁর রাসূলই এ ব্যাপারে ভালো জানেন। তিনি বললেন: এটি একটি পাথর, যা আজ থেকে সত্তর বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, আর তা তার তলদেশে যেতে ছিল এবং এতদিনে সেখানে গিয়ে পৌঁছেছে। (মুসলিম, কিতাব সিফাতুল মুনাফিকীন, বাব জাহান্নাম)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামের প্রশস্ততা আকাশ ও যমিনের দূরত্বের চেয়ে অধিক

📄 জাহান্নামের প্রশস্ততা আকাশ ও যমিনের দূরত্বের চেয়ে অধিক


২. জাহান্নামের প্রশস্ততা আকাশ ও যমিনের দূরত্বের চেয়ে অধিক।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى) أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ يَنْزِلُ بِهَا فِي النَّارِ أَبْعَدَ مَا بَيْنَ الْمَشْرِقِ وَبَيْنَ الْمَغْرِبِ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি রাসূল-কে বলতে শুনেছেন, তিনি বলেন: বান্দা মুখ দিয়ে এমন কথা বলে ফেলে, যার ফলে সে জাহান্নামে আকাশ যমিনের দূরত্বের চেয়েও গভীরে চলে যায়। (মুসলিম, কিতাবুয্যুহদ, বাব হিফযুল লিসান)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামের সীমানায় দুটি দেয়ালের মাঝে ৪০ বছরের রাস্তার দূরত্ব

📄 জাহান্নামের সীমানায় দুটি দেয়ালের মাঝে ৪০ বছরের রাস্তার দূরত্ব


৩. জাহান্নামের সীমানার দুটি দেয়ালের মাঝে ৪০ বছরের রাস্তার দূরত্ব।

عَنْ أَبِي سَعِيدِ الْخُدْرِيِّ (رض) عَنْ رَسُولِ اللَّهِ ﷺ أَنَّهُ قَالَ لَسُرَادِقُ النَّارِ أَرْبَعَةُ جُدُرٍ بَيْنَ كُلِّ جِدَارٍ مِثْلُ أَرْبَعِينَ سَنَةً .
আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূল বলেছেন: জাহান্নামের সীমানার দুই দেয়ালের মাঝে ৪০ বছরের রাস্তার দূরত্ব। (আবু ইয়ালা, লিল আসারী, ২য় খণ্ড হাদীস নং ১৩৫৮)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামে কাফেরের কান ও কাঁধের দূরত্ব ৭০ বছরের রাস্তার দূরত্ব

📄 জাহান্নামে কাফেরের কান ও কাঁধের দূরত্ব ৭০ বছরের রাস্তার দূরত্ব


৪. জাহান্নামে এক এক কাফেরের কান ও কাঁধের মাঝে ৭০ বছরের রাস্তার দূরত্ব।

عَنْ مُجَاهِدٍ (رضى) قَالَ لِي ابْنُ عَبَّاسٍ (رضی) أَتَدْرِي مَا سَعَةُ جَهَنَّمَ؟ قُلْتُ لَا قَالَ أَجَلٌ وَاللَّهِ مَا تَدْرِي أَنَّ بَيْنَ شَحْمَةِ أُذُنِ أَحَدِهِمْ وَبَيْنَ عَاتِقِهِ مَسِيرَةٌ سَبْعِينَ خَرِيفًا يَجْرِي فِيْهَا أَوْدِيَةٌ الْقَبْحِ وَالدَّمِ قُلْتُ أَنْهَارُ؟ قَالَ لأَبَلْ أَوْدِيَةٌ .
মুজাহিদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা) বলেছেন: তুমি কি জান যে জাহান্নামের গভীরতা কতটুকু? আমি বললাম: না। তিনি বললেন: তাহলে আল্লাহর কসম! তুমি জান না যে জাহান্নামীদের কানের লতি থেকে তার কাঁধ পর্যন্ত সত্তর বছরের রাস্তার দূরত্ব, যার মাঝে থাকবে রক্ত ও পুঁজের ঝর্ণাসমূহ। আমি জিজ্ঞেস করলাম: নদীও কি প্রবাহিত হবে? তিনি বললেন: না বরং ঝর্ণাসমূহ প্রবাহিত হবে। (আবু নুয়াইম ফিল হুলিয়া, শরহুসুন্না, খণ্ড ১৫ পৃষ্ঠা ২৫১)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00