📄 জাহান্নামের আরেকটি স্তরের নাম হাবিয়া
৬. জাহান্নামের আরেকটি স্তরের নাম হাবিয়া।
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَاهِيَهُ نَارٌ حَامِيَةٌ .
সুতরাং যার পাল্লা হালকা হবে, তার ঠিকানা হবে হাবিয়া, আপনি কি জানেন তা কি? (তা হল) প্রজ্জ্বলিত অগ্নি। (সূরা কারিয়াহ-৮-১১)
📄 জাহান্নামের আরেকটি স্তরের নাম সাকার
৭. জাহান্নামের আরেকটি স্তরের নাম সাকার।
سَأُصْلِيهِ سَقَرَ - وَمَا أَدْرَاكَ مَا سَقَرُ - لَا تُبْقِي وَلَا تَذَرُ - لَوَّاحَةٌ لِلْبَشَرِ .
আমি তাকে প্রবেশ করাব সাকার (অগ্নিতে), আপনি কি জানেন অগ্নি কি? এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না। মানুষকে দগ্ধ করবে। (সূরা মুদ্দাসির- ২৬-২৯)
📄 জাহান্নামের আরেকটি স্তরের নাম লাযা
৮. জাহান্নামের আরেকটি স্তরের নাম লাযা।
كَلَّا إِنَّهَا لَظَى نَزَّاعَةً لِلشَّوَى تَدْعُو مَنْ أَدْبَرَ وَتَوَلَّى وَجَمَعَ فَأَوْعَى .
কখনই নয় এটা (লাযা) লেলিহান অগ্নি, যা চামড়া তুলে দিবে, সে ঐ ব্যক্তিকে ডাকবে যে, সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল ও বিমুখ হয়েছিল, সম্পদ পুঞ্জীভূত করেছিল, অতপর তা আগলিয়ে রেখেছিল। (সূরা মা'আরিজ - ১৫-১৮)
📄 জাহান্নামের আরেকটি স্তরের নাম সাঈর
৯. জাহান্নামের আরেকটি স্তরের নাম সাঈর।
وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ - فَاعْتَرَفُوا بِذَنْبِهِمْ فَسُحْقًا لِأَصْحَابِ السَّعِيرِ .
আর তারা আরও বলবে: যদি আমরা শুনতাম বা বুদ্ধি খাটাতাম, তবে আমরা (সাঈর) জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতাম না। অতপর তারা তাদের অপরাধ স্বীকার করবে, জাহান্নামীরা দূর হোক। (সূরা মুলক ১০-১১)