📄 জাহান্নামের একটি স্তরের নাম জাহীম
৪. জাহান্নামের একটি স্তরের নাম জাহীম।
فَأَمَّا مَنْ طَغَى وَأَثَرَ الْحَيَاةَ الدُّنْيَا - فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى .
তখন যে ব্যক্তি সীমালংঘন করেছে, পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে, তার ঠিকানা হবে জাহিম (জাহান্নাম)। (সূরা নাযিয়াত-৩৭-৩৯)
📄 জাহান্নামের আরেকটি স্তরের নাম হুতামা
৫. জাহান্নামের আরেকটি স্তরের নাম হোতামা।
كَلَّا لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ نَارُ اللَّهِ الْمُوْقَدَةُ .
কখনো নয় সে অবশ্যই নিক্ষিপ্ত হবে (হোতামা) পিষ্ঠকারীর মধ্যে, আপনি কি জানেন পিষ্ঠকারী কি? এটা আল্লাহর অগ্নি, যা হৃদয় পর্যন্ত পৌছাবে, এতে তাদের বেঁধে দেয়া হবে, লম্বা লম্বা খুঁটিতে। (সূরা হুমাযাহ-৪-৯)
📄 জাহান্নামের আরেকটি স্তরের নাম হাবিয়া
৬. জাহান্নামের আরেকটি স্তরের নাম হাবিয়া।
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَاهِيَهُ نَارٌ حَامِيَةٌ .
সুতরাং যার পাল্লা হালকা হবে, তার ঠিকানা হবে হাবিয়া, আপনি কি জানেন তা কি? (তা হল) প্রজ্জ্বলিত অগ্নি। (সূরা কারিয়াহ-৮-১১)
📄 জাহান্নামের আরেকটি স্তরের নাম সাকার
৭. জাহান্নামের আরেকটি স্তরের নাম সাকার।
سَأُصْلِيهِ سَقَرَ - وَمَا أَدْرَاكَ مَا سَقَرُ - لَا تُبْقِي وَلَا تَذَرُ - لَوَّاحَةٌ لِلْبَشَرِ .
আমি তাকে প্রবেশ করাব সাকার (অগ্নিতে), আপনি কি জানেন অগ্নি কি? এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না। মানুষকে দগ্ধ করবে। (সূরা মুদ্দাসির- ২৬-২৯)