📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামের বিভিন্ন স্তর বিভিন্ন পাপের জন্য নির্ধারিত

📄 জাহান্নামের বিভিন্ন স্তর বিভিন্ন পাপের জন্য নির্ধারিত


৩. জাহান্নামের স্তরসমূহ বিভিন্ন পাপের জন্য আলাদা আলাদা শাস্তির জন্য নির্দিষ্ট থাকবে।
عَنْ سَمُرَةَ (رضى) أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ﷺ يَقُولُ إِنَّ مِنْهُمْ مِّنْ تَأْخُذُهُ النَّارُ إِلَى كَعْبَيْهِ وَمِنْهُمْ مَنْ تَأْخُذُهُ إِلَى حُجْرَتِهِ وَمِنْهُمْ مَنْ تَأْخُذُهُ إِلَى عُنُقِهِ .
সামুরা (রা) থেকে বর্ণিত, তিনি নবী কারীম ﷺ কে বলতে শুনেছেন, তিনি বলেছেন, কোন কোন জাহান্নামীকে আগুন তার টাখনু পর্যন্ত জ্বালাবে, কোন কোন লোককে কোমর পর্যন্ত, আর কোন কোন লোককে গর্দান পর্যন্ত। (মুসলিম, কিতাবুল জান্না, বাব জাহান্নাম)

عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ تَأْكُلُ النَّارُ ابْنَ أدَمَ إِلَّا أَثَارَ السُّجُودِ حَرَّمَ اللهُ عَلَى النَّارِ أَنْ تَأْكُلَ أَثَرَ السُّجُودِ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি নবী কারীম ﷺ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন: জাহান্নামের আগুন আদম সন্তানের সিজদার স্থান ব্যতীত সমস্ত শরীর জ্বালিয়ে দিবে, সিজদার স্থানটুকু জ্বালানো আল্লাহ জাহান্নামের জন্য হারাম করেছেন। (ইবনে মাজাহ, কিতাবুয্যুহদ, বাব সিফাতিন্নার, ২/৩৪৯২)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামের একটি স্তরের নাম জাহীম

📄 জাহান্নামের একটি স্তরের নাম জাহীম


৪. জাহান্নামের একটি স্তরের নাম জাহীম।

فَأَمَّا مَنْ طَغَى وَأَثَرَ الْحَيَاةَ الدُّنْيَا - فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى .
তখন যে ব্যক্তি সীমালংঘন করেছে, পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে, তার ঠিকানা হবে জাহিম (জাহান্নাম)। (সূরা নাযিয়াত-৩৭-৩৯)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামের আরেকটি স্তরের নাম হুতামা

📄 জাহান্নামের আরেকটি স্তরের নাম হুতামা


৫. জাহান্নামের আরেকটি স্তরের নাম হোতামা।

كَلَّا لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ نَارُ اللَّهِ الْمُوْقَدَةُ .
কখনো নয় সে অবশ্যই নিক্ষিপ্ত হবে (হোতামা) পিষ্ঠকারীর মধ্যে, আপনি কি জানেন পিষ্ঠকারী কি? এটা আল্লাহর অগ্নি, যা হৃদয় পর্যন্ত পৌছাবে, এতে তাদের বেঁধে দেয়া হবে, লম্বা লম্বা খুঁটিতে। (সূরা হুমাযাহ-৪-৯)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামের আরেকটি স্তরের নাম হাবিয়া

📄 জাহান্নামের আরেকটি স্তরের নাম হাবিয়া


৬. জাহান্নামের আরেকটি স্তরের নাম হাবিয়া।

وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَاهِيَهُ نَارٌ حَامِيَةٌ .
সুতরাং যার পাল্লা হালকা হবে, তার ঠিকানা হবে হাবিয়া, আপনি কি জানেন তা কি? (তা হল) প্রজ্জ্বলিত অগ্নি। (সূরা কারিয়াহ-৮-১১)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00