📄 জাহান্নামের দুটি স্তর-সর্বনিম্নস্তর ও সর্বোচ্চ স্তর
১. জাহান্নামের স্তরসমূহের মধ্যে নিম্নস্তরে সর্বাধিক কঠিন আযাব হবে, আর ওপরের স্তরসমূহে হালকা আযাব হবে।
عَنْ عَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّالِبِ (رضى) أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ هَلْ نَفَعَتْ أَبَا طَالِبٍ بِشَيْءٍ فَإِنَّهُ كَانَ يَحُوطُكَ وَيَغْضَبُ لَكَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ نَعَمْ هُوَ فِي ضَحْضَاحِ مِنْ نَارٍ وَلَوْلَا أَنَا لَكَانَ فِي الدَّرْكِ الْأَسْفَلِ مِنَ النَّارِ .
আব্বাস বিন আবদুল মোত্তালেব (রা) থেকে বর্ণিত, তিনি জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল আবু তালেব আপনাকে রক্ষণাবেক্ষণ করত, আপনার জন্য অন্যদের ওপর রাগান্বিত হত, তা কি তার কোন উপকারে আসবে? তিনি বললেন : হ্যাঁ। সে জাহান্নামের ওপরের স্তরে আছে, যদি আমি তার জন্য সুপারিশ না করতাম, তাহলে সে জাহান্নামের সর্বনিম্নস্তরে অবস্থান করতো। (মুসলিম, কিতাবুল ঈমান, বাব শাফায়াতুন্নাবীগুলি আবি তালিব)
📄 মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্নস্তরে থাকবে
২. মুনাফেকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে।
إِنَّ الْمُنَافِقِينَ فِي الدَّرْكِ الْأَسْفَلِ مِنَ النَّارِ وَلَنْ تَجِدَلَهُمْ نَصِيرًا.
নিঃসন্দেহে মুনাফেকরা রয়েছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, আর তোমরা তার জন্য কখনো কোন সাহায্যকারী পাবে না। (সূরা নিসা-১৪৫)
📄 জাহান্নামের বিভিন্ন স্তর বিভিন্ন পাপের জন্য নির্ধারিত
৩. জাহান্নামের স্তরসমূহ বিভিন্ন পাপের জন্য আলাদা আলাদা শাস্তির জন্য নির্দিষ্ট থাকবে।
عَنْ سَمُرَةَ (رضى) أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ﷺ يَقُولُ إِنَّ مِنْهُمْ مِّنْ تَأْخُذُهُ النَّارُ إِلَى كَعْبَيْهِ وَمِنْهُمْ مَنْ تَأْخُذُهُ إِلَى حُجْرَتِهِ وَمِنْهُمْ مَنْ تَأْخُذُهُ إِلَى عُنُقِهِ .
সামুরা (রা) থেকে বর্ণিত, তিনি নবী কারীম ﷺ কে বলতে শুনেছেন, তিনি বলেছেন, কোন কোন জাহান্নামীকে আগুন তার টাখনু পর্যন্ত জ্বালাবে, কোন কোন লোককে কোমর পর্যন্ত, আর কোন কোন লোককে গর্দান পর্যন্ত। (মুসলিম, কিতাবুল জান্না, বাব জাহান্নাম)
عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ تَأْكُلُ النَّارُ ابْنَ أدَمَ إِلَّا أَثَارَ السُّجُودِ حَرَّمَ اللهُ عَلَى النَّارِ أَنْ تَأْكُلَ أَثَرَ السُّجُودِ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি নবী কারীম ﷺ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন: জাহান্নামের আগুন আদম সন্তানের সিজদার স্থান ব্যতীত সমস্ত শরীর জ্বালিয়ে দিবে, সিজদার স্থানটুকু জ্বালানো আল্লাহ জাহান্নামের জন্য হারাম করেছেন। (ইবনে মাজাহ, কিতাবুয্যুহদ, বাব সিফাতিন্নার, ২/৩৪৯২)
📄 জাহান্নামের একটি স্তরের নাম জাহীম
৪. জাহান্নামের একটি স্তরের নাম জাহীম।
فَأَمَّا مَنْ طَغَى وَأَثَرَ الْحَيَاةَ الدُّنْيَا - فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى .
তখন যে ব্যক্তি সীমালংঘন করেছে, পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে, তার ঠিকানা হবে জাহিম (জাহান্নাম)। (সূরা নাযিয়াত-৩৭-৩৯)