📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 রাসূল (সা) আবু সামাম আমর বিন মালেককে জাহান্নামে দেখেছেন

📄 রাসূল (সা) আবু সামাম আমর বিন মালেককে জাহান্নামে দেখেছেন


১. রাসূলুল্লাহ্ আবু ছামাম আমর বিন মালেককে জাহান্নামে তার নাড়ী ভুঁড়ি হেঁচড়িয়ে নিয়ে চলতে দেখেছেন।

عَنْ جَابِرٍ (رضى) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ رَأَيْتُ أَبَا ثَمَامَةَ عَمْرَ وَبْنِ مَالِكٍ يَجُرُّ قَصْبَهُ فِي النَّارِ .
জাবের বিন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী কারীম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন, আমি আবু ছামামা আমর বিন মালেককে জাহান্নামে তার নাড়ী ভুঁড়ি হেঁচড়িয়ে নিয়ে চলতে দেখেছি। (মুসলিম, কিতাবুল কুসুফ)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 কবরে জাহান্নামীকে জাহান্নাম দেখানো হয়

📄 কবরে জাহান্নামীকে জাহান্নাম দেখানো হয়


২. কবরে জাহান্নামীকে জাহান্নামে তার ঠিকানা দেখানো হয়।

عَنْ ابْنِ عُمَرَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا مَاتَ أَحَدُكُمْ فَإِنَّهُ يُعْرَضُ عَلَيْهِ مَقْعَدَهُ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ فَإِنْ كَانَ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَمِنْ أَهْلِ الْجَنَّةِ وَإِنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ فَمِنْ أَهْلِ النَّارِ .
আব্দুল্লাহ ইবনে ওমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: যখন তোমাদের মধ্যে কোন ব্যক্তি মৃত্যুবরণ করে, তখন সকাল সন্ধ্যায় তাকে তার ঠিকানা দেখানো হয়। যদি জান্নাতী হয় তাহলে জান্নাতে তার ঠিকানা তাকে দেখানো হয়, আর যদি জাহান্নামী হয়, তাহলে জাহান্নামে তার ঠিকানা তাকে দেখানো হয়। (বোখারী, কিতাবু বাদয়িল খালক, বাব মা-জা-আ ফি সিফাতিল জান্নাহ)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00