📄 জান্নাত আল্লাহর দয়ার নিদর্শন আর জাহান্নাম আল্লাহর শাস্তির নিদর্শন
১০. জান্নাত ও তার নি'আমতগুলো আল্লাহর দয়া ও অনুগ্রহের নিদর্শন। জাহান্নাম ও তার কষ্ট আল্লাহর শাস্তির নিদর্শন।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ تَحَابُّ النَّارُ وَالْجَنَّةُ فَقَالَتِ النَّارُ أُوْرِثْتُ بِالْمُتَكَبِّرِينَ وَالْمُتَجَبِّرِينَ وَقَالَتِ الْجَنَّةُ فَمَا لِي لَا يَدْخُلُنِي إِلَّا ضُعَفَاءُ النَّاسِ وَسِقْطُهُمْ وَعَجْرُهُمْ فَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لِلْجَنَّةِ أَنْتِ رَحْمَتِي أَرْحَمُ بِكِ مَنْ أَشَاءُ مِنْ عِبَادِي وَقَالَ لِلنَّارِ أَنْتِ عَذَابِي أُعَذِّبُ بِكِ مَنْ أَشَاءُ مِنْ عِبَادِي وَلِكُلِّ وَاحِدَةٍ مِنْكُمَا مُلُومًا فَأَمَّا النَّارُ فَلَا تَمْتَلِي فَيَضَعُ قَدَمَهُ عَلَيْهَا فَتَقُولُ قَطَّ قَطَّ فَهُنَا لَكِ تَمْتَلِي وَيُؤْوَاى بَعْضُهَا إِلَى بَعْضٍ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি নবী কারীম থেকে বর্ণনা করেছেন, তিনি ইরশাদ করেছেন: জান্নাত ও জাহান্নাম পরস্পরে আলোচনা করল যে, জাহান্নাম বলল: আমার মাঝে অহংকারী ও অত্যাচারীরা প্রবেশ করবে, জান্নাত বলল: আমার মাঝে শুধু দুর্বল ও অক্ষম লোকেরাই আসবে। তখন আল্লাহ জান্নাতকে বললেন: তুমি আমার রহমত, আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে খুশি তাতে তোমার মাধ্যমে দয়া করব। আর জাহান্নামকে বললেন: তুমি আমার শাস্তি আমার বান্দাদের মাঝে যাকে খুশি তাকে তোমার মাধ্যমে শাস্তি দিব এবং তুমি ভরপুর হয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন: জাহান্নাম তো মানুষের দ্বারা ভরপুর হবে না। তবে আল্লাহ তার মধ্যে স্বীয় পা প্রবেশ করাবেন, তখন সে বলবে যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, তখন তা ভরপুর হয়ে যাবে। তার এক অংশ আরেক অংশের সাথে একাকার হয়ে যাবে। (মুসলিম, কিতাবুল জান্না ওয়া সিফাতু নায়িমিহা)
📄 প্রত্যেক জান্নাতী জান্নাতে তার ঠিকানা বেশি চিনবে পৃথিবীর চেয়ে
১১. প্রত্যেক জান্নাতী জান্নাতে তার ঠিকানা পৃথিবীতে তার বাসস্থানের চেয়ে বেশি চিনবে। জান্নাতে প্রবেশের পূর্বে প্রত্যেককে একে অপরের অধিকার আদায় করতে হবে।
عَنْ أَبِي سَعِيدِهِ الْخُدْرِيِّ (رض) عَنْ رَسُولِ اللَّهِ ﷺ إِذَا خَلَصَ الْمُؤْمِنُونَ مِنَ النَّارِ حُبِسُوا بِقَنْطَرَةٍ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ فَيُتَقَاصُونَ مَظَالِمَ كَانَتْ بَيْنَهُمْ فِي الدُّنْيَا حَتَّى إِذَا نُقُوا وَهَذَبُوا أَذِنَ لَهُمْ بِدُخُولِ الْجَنَّةِ فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لِأَحَدِهِمْ بِمَسْكَنِهِ فِي الْجَنَّةِ أَدَلَّ بِمَنزِلَةِ كَانَ فِي الدُّنْيَا .
আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যখন ঈমানদাররা জাহান্নামের ওপর রাখা ফুলসিরাত অতিক্রম করে যাবে তখন জান্নাত এবং জাহান্নামের মাঝে এক পুলের ওপর তাদেরকে আটকিয়ে দেয়া হবে, পৃথিবীতে একে অপরের ওপর যে যুলুম করেছে তখন তার বদলা পরস্পর পরস্পরের কাছ থেকে নিবে। (এভাবে) যখন সব ঈমানদার পাক পবিত্র হয়ে যাবে, তখন তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হবে। ঐ সত্তার কসম! যার হাতে আমার প্রাণ! প্রত্যেক জান্নাতী জান্নাতে তার ঠিকানাকে পৃথিবীতে তার ঠিকানার চেয়ে বেশি চিনবে। (বোখারী, কিতাবুল মাজালেম, বাব কিসাসুল মাজালেম)
📄 মৃত্যুকে জবাই করার দৃশ্য
১২. মৃত্যুকে যবাই করার দৃশ্য।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ إِذَا أَدْخَلَ اللَّهُ تَعَالَى أَهْلَ الْجَنَّةِ الْجَنَّةَ وَأَهْلَ النَّارِ النَّارَ أُتِيَ بِالْمَوْتِ مُلَيِّبًا فَيُوقَفُ عَلَى السَّوْرِ الَّذِي بَيْنَ أَهْلِ الْجَنَّةِ وَأَهْلِ النَّارِثُمَّ يُقَالُ يَا أَهْلَ الْجَنَّةِ فَيَطَّلِعُونَ خَائِفِينَ ثُمَّ يُقَالُ يَا أَهْلَ النَّارِ فَيَطَّلِعُونَ مُسْتَبْشِرِينَ يَرْجُونَ الشَّفَاعَةَ فَيُقَالُ لِأَهْلِ الْجَنَّةِ وَلِأَهْلِ النَّارِ هَلْ تَعْرِفُونَ هَذَا فَيَقُولُونَ هَؤُلَاءِ وَهُؤُلَاءِ قَدْ عَرَفْنَاهُ هُوَ الْمَوْتُ الَّذِي وَكَّلَ بِنَا فَيُضْجَعُ فَيُذْبَحُ ذَبْحًا عَلَى السَّوْرِ ثُمَّ يُقَالُ يَا أَهْلَ الْجَنَّةِ خُلُودٌ لا مَوْتُ وَيَا أَهْلَ النَّارِ خُلُودٌ لَأَمَوْتُ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন: যখন আল্লাহ জান্নাতীদেরকে জান্নাত এবং জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন তখন মৃত্যুকে টেনে আনা হবে এবং একটি দেয়ালের ওপর রাখা হবে, যা জান্নাত ও জাহান্নামীদের মাঝে থাকবে। অতঃপর বলা হবে, হে জান্নাতবাসী! তারা ভয়ে ভীত হয়ে থাকবে, অতঃপর বলা হবে- হে জাহান্নামবাসী! তারা আনন্দিত হয়ে থাকবে।
তারা সুপারিশের আশা করবে, এরপর জান্নাত ও জাহান্নামের অধিবাসীকে সম্বোধন করে বলা হবে, তোমরা কি একে চিন? জান্নাত ও জাহান্নামের অধিবাসী বলবে, হ্যাঁ আমরা চিনি। এ হল মৃত্যু যা পৃথিবীতে আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছিল, তখন তাকে দেয়ালে রেখে জবাই করে দেয়া হবে, এরপর বলা হবে, হে জান্নাতবাসীরা! আজকের পর আর মৃত্যু নেই, চিরস্থায়ীভাবে জান্নাতে থাক। আর হে জাহান্নামবাসী, আজকের পর আর মৃত্যু নেই চিরস্থায়ীভাবে জাহান্নামে থাক। (তিরমিযী)