📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতী ব্যক্তির রুহ কিয়ামতের পূর্বে জান্নাতে পৌঁছে যায়

📄 জান্নাতী ব্যক্তির রুহ কিয়ামতের পূর্বে জান্নাতে পৌঁছে যায়


৬. জান্নাতী ব্যক্তির রুহ কিয়ামতের পূর্বে জান্নাতে পৌঁছে যায়।
عَنْ عَبْدِ الرَّحْمَنَ بْنِ كَعْبِ الْأَنْصَارِي (رض) أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ كَانَ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ إِنَّمَا نَسَمَةُ الْمُؤْمِنِ طَائِرٌ يُعَلِّقُ فِي شَجَرَةِ الْجَنَّةِ حَتَّى يَرْجِعَ إِلَى جَسَدِهِ يَوْمَ يُبْعَثُ .
আবদুর রহমান বিন কা'ব আনসারী থেকে বর্ণিত, তিনি বলেন: তার পিতা রাসূলুল্লাহ থেকে হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেন: মু'মিন ব্যক্তির রূহ মৃত্যুর পর জান্নাতের বৃক্ষসমূহে উড়ে বেড়ায়। ঐ দিন পর্যন্ত যে দিন মানুষের পুনরুত্থান হবে সেদিন তা তাদের শরীরে ফেরত পাঠানো হবে। (ইবনে মাজাহ, কিতাবুযযুহদ, বাব জিকরুল কবর- ২/৩৪৪৬)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 মুমিনরা সর্বদা আল্লাহর রহমতের আশাবাদী থাকবে

📄 মুমিনরা সর্বদা আল্লাহর রহমতের আশাবাদী থাকবে


৭. মু'মিনের সর্বদা আল্লাহর রহমতের আশাবাদী এবং তাঁর আযাবের ভয়ে ভীতু থাকবে হবে।

عن أبي هُرَيْرَةَ (رض) قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ لَوْ يَعْلَمُ الْكَافِرُ بِكُلِّ الَّذِي عِنْدَ اللَّهِ مِنَ الرَّحْمَةِ لَمْ يَبَاسُ مِنَ الْجَنَّةِ وَلَوْ يَعْلَمُ الْمُؤْمِنُ بِكُلِّ الَّذِي عِنْدَ اللَّهِ مِنَ الْعَذَابِ لَمْ يَأْمَنُ مِنَ النَّارِ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যদি কাফের জানত যে আল্লাহর দয়া কত মহান, তাহলে সে জান্নাত থেকে নিরাশ হতো না। আর যদি মু'মিন জানত যে আল্লাহর শাস্তি কত কঠিন তাহলে সে জাহান্নাম থেকে নির্ভয় হতো না। (বোখারী, কিতাবুর রিকাক, বাব আর রাযা মায়াল খাওফ)

عن أنس (رض) قَالَ دَخَلَ النَّبِيُّ ﷺ عَلَى شَابٌ وَهُوَ بِالْمَوْتِ فَقَالَ كَيْفَ تَجِدُكَ؟ قَالَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي أَرْجُو اللَّهَ وَإِنِّي أَخَافُ ذُنُوبِي فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ لا يَجْتَمِعَانِ فِي قَلْبِ عَبْدِ فِي مِثْلِ هَذَا الْمَوْطِنِ إِلَّا أَعْطَاهُ اللَّهُ مَا يرجو وَآمَنَهُ مَمَّا يَخَافُ .
আনাস বিন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী মৃত্যু শয্যায় শায়িত এক অসুস্থ যুবকের নিকট গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন: তোমার কেমন লাগছে? সে বলল, হে আল্লাহ্র রাসূল আল্লাহর কসম! আমার ভয়ও হচ্ছে আবার আল্লাহর রহমতেরও আশা করছি। রাসূলুল্লাহ বললেন: এ মুহূর্তে যদি কোন অন্তরে ভয় ও আশার সংমিশ্রণ ঘটে, তাহলে আল্লাহ্ তার কামনা অনুযায়ী বান্দার প্রতি দয়া ও অনুগ্রহ করেন। আর তার ভয় অনুযায়ী তাকে হেফাজত ও নিরাপত্তা দেন। (তিরমিযী ও ইবনে মাজাহ, সহীহ জামে আত তিরমিযী, লি আলবানী, ১ম খণ্ড হাদীস নং ৭৮৫)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 মুশরিকদের মৃত্যুবরণকারী অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের ইখতিয়ার আল্লাহর নিকট

📄 মুশরিকদের মৃত্যুবরণকারী অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের ইখতিয়ার আল্লাহর নিকট


৮. মুত্যুবরণকারী মুশরিকদের অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের ব্যাপারে আল্লাহই ভালো জানেন।

عَنِ ابْنِ عَبَّاس (رض) قَالَ سُئِلَ النَّبِيُّ ﷺ عَنْ أَوْلَادِ الْمُشْرِكِينَ فَقَالَ اللَّهُ إِذَا خَلَقَهُمْ أَعْلَمُ بِمَا كَانُوا عَامِلِينَ .
আবদুল্লাহ বিন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: মৃত্যুবরণকারী মুশরিকদের অপ্রাপ্ত বয়স্ক শিশুদের সম্পর্কে জিজ্ঞাস করা হলে তিনি বললেন: আল্লাহ ভালো করে জানেন (যে তারা বড় হয়ে কি আমল করত)। (বোখারী, মুখতাসার সহী আল বুখারী, লি যুবাইদী, হাদীস নং ৬৯৬)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 মুসলমানদের মৃত্যুবরণকারী অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদেরকে ইব্রাহীম ও সারা (আ) লালন করবেন

📄 মুসলমানদের মৃত্যুবরণকারী অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদেরকে ইব্রাহীম ও সারা (আ) লালন করবেন


৯. মৃত্যুবরণকারী মুসলমানদের অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদেরকে জান্নাতে ইবরাহিম ও সারা (আ) লালন-পালন করবেন।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ أَطْفَالُ الْمُسْلِمِينَ فِي جَبَلٍ فِي الْجَنَّةِ يَكْفُلُهُمْ إِبْرَاهِيمُ وَسَارَةٌ حَتَّى يَدْفَعُونَهُمْ إِلَى آبَائِهِمْ يَوْمَ الْقِيَامَةِ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: মৃত্যুবরণকারী মুসলমানদের অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদেরকে জান্নাতের একটি পাহাড়ে ইবরাহিম ও সারা (আ) লালন-পালন করতে থাকবেন, এরপর কিয়ামতের দিন তাদেরকে তাদের পিতা-মাতার নিকট হস্তান্তর করবে। (ইবনে আসাকের, সিলসিলাতুল আহাদিস আস্ সহীহা লি আলবানী, ১ম খণ্ড, হাদীস নং ১৪৬৭)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00