📄 জান্নাতে যাদেরকে জাহান্নামী বলে ডাকা হবে
৫. নবী কারীম এর সুপারিশে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশকারীকে জান্নাতীরা 'জাহান্নামী' বলে ডাকবে।
عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ (رض) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ يَخْرُجُ قَوْمٌ مِّنَ النَّارِ بِشَفَاعَةِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَدْخُلُونَ الْجَنَّةَ يُسَمَّوْنَ الْجَهَنَّمِينَ.
ইমরান বিন হুসাইন (রা) নবী কারীম (স) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: কিছু ব্যক্তি মুহাম্মদ এর সুপারিশক্রমে জাহান্নাম থেকে বের হবে এবং জান্নাতে প্রবেশ করবে, লোকেরা (তখনো) তাদেরকে 'জাহান্নামী' বলে ডাকবে। (আবু দাউদ, কিতাবুসসুন্না, বাব ফিশশাফায়া- ৩/৩৯৬৬)
নোট: তাদেরকে আঘাত করার জন্য 'জাহান্নামী' বলা হবে না, বরং তাদের প্রতি আল্লাহর দয়া ও অনুগ্রহের কথা স্মরণ করানোর জন্য তাদেরকে এভাবে ডাকা হবে যাতে করে তারা বেশি বেশি করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে।
📄 জান্নাতী ব্যক্তির রুহ কিয়ামতের পূর্বে জান্নাতে পৌঁছে যায়
৬. জান্নাতী ব্যক্তির রুহ কিয়ামতের পূর্বে জান্নাতে পৌঁছে যায়।
عَنْ عَبْدِ الرَّحْمَنَ بْنِ كَعْبِ الْأَنْصَارِي (رض) أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ كَانَ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ إِنَّمَا نَسَمَةُ الْمُؤْمِنِ طَائِرٌ يُعَلِّقُ فِي شَجَرَةِ الْجَنَّةِ حَتَّى يَرْجِعَ إِلَى جَسَدِهِ يَوْمَ يُبْعَثُ .
আবদুর রহমান বিন কা'ব আনসারী থেকে বর্ণিত, তিনি বলেন: তার পিতা রাসূলুল্লাহ থেকে হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেন: মু'মিন ব্যক্তির রূহ মৃত্যুর পর জান্নাতের বৃক্ষসমূহে উড়ে বেড়ায়। ঐ দিন পর্যন্ত যে দিন মানুষের পুনরুত্থান হবে সেদিন তা তাদের শরীরে ফেরত পাঠানো হবে। (ইবনে মাজাহ, কিতাবুযযুহদ, বাব জিকরুল কবর- ২/৩৪৪৬)
📄 মুমিনরা সর্বদা আল্লাহর রহমতের আশাবাদী থাকবে
৭. মু'মিনের সর্বদা আল্লাহর রহমতের আশাবাদী এবং তাঁর আযাবের ভয়ে ভীতু থাকবে হবে।
عن أبي هُرَيْرَةَ (رض) قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ لَوْ يَعْلَمُ الْكَافِرُ بِكُلِّ الَّذِي عِنْدَ اللَّهِ مِنَ الرَّحْمَةِ لَمْ يَبَاسُ مِنَ الْجَنَّةِ وَلَوْ يَعْلَمُ الْمُؤْمِنُ بِكُلِّ الَّذِي عِنْدَ اللَّهِ مِنَ الْعَذَابِ لَمْ يَأْمَنُ مِنَ النَّارِ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যদি কাফের জানত যে আল্লাহর দয়া কত মহান, তাহলে সে জান্নাত থেকে নিরাশ হতো না। আর যদি মু'মিন জানত যে আল্লাহর শাস্তি কত কঠিন তাহলে সে জাহান্নাম থেকে নির্ভয় হতো না। (বোখারী, কিতাবুর রিকাক, বাব আর রাযা মায়াল খাওফ)
عن أنس (رض) قَالَ دَخَلَ النَّبِيُّ ﷺ عَلَى شَابٌ وَهُوَ بِالْمَوْتِ فَقَالَ كَيْفَ تَجِدُكَ؟ قَالَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي أَرْجُو اللَّهَ وَإِنِّي أَخَافُ ذُنُوبِي فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ لا يَجْتَمِعَانِ فِي قَلْبِ عَبْدِ فِي مِثْلِ هَذَا الْمَوْطِنِ إِلَّا أَعْطَاهُ اللَّهُ مَا يرجو وَآمَنَهُ مَمَّا يَخَافُ .
আনাস বিন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী মৃত্যু শয্যায় শায়িত এক অসুস্থ যুবকের নিকট গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন: তোমার কেমন লাগছে? সে বলল, হে আল্লাহ্র রাসূল আল্লাহর কসম! আমার ভয়ও হচ্ছে আবার আল্লাহর রহমতেরও আশা করছি। রাসূলুল্লাহ বললেন: এ মুহূর্তে যদি কোন অন্তরে ভয় ও আশার সংমিশ্রণ ঘটে, তাহলে আল্লাহ্ তার কামনা অনুযায়ী বান্দার প্রতি দয়া ও অনুগ্রহ করেন। আর তার ভয় অনুযায়ী তাকে হেফাজত ও নিরাপত্তা দেন। (তিরমিযী ও ইবনে মাজাহ, সহীহ জামে আত তিরমিযী, লি আলবানী, ১ম খণ্ড হাদীস নং ৭৮৫)
📄 মুশরিকদের মৃত্যুবরণকারী অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের ইখতিয়ার আল্লাহর নিকট
৮. মুত্যুবরণকারী মুশরিকদের অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের ব্যাপারে আল্লাহই ভালো জানেন।
عَنِ ابْنِ عَبَّاس (رض) قَالَ سُئِلَ النَّبِيُّ ﷺ عَنْ أَوْلَادِ الْمُشْرِكِينَ فَقَالَ اللَّهُ إِذَا خَلَقَهُمْ أَعْلَمُ بِمَا كَانُوا عَامِلِينَ .
আবদুল্লাহ বিন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: মৃত্যুবরণকারী মুশরিকদের অপ্রাপ্ত বয়স্ক শিশুদের সম্পর্কে জিজ্ঞাস করা হলে তিনি বললেন: আল্লাহ ভালো করে জানেন (যে তারা বড় হয়ে কি আমল করত)। (বোখারী, মুখতাসার সহী আল বুখারী, লি যুবাইদী, হাদীস নং ৬৯৬)