📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 শুধুমাত্র আল্লাহর দয়া ও অনুগ্রহেই জান্নাতে প্রবেশ সম্ভব

📄 শুধুমাত্র আল্লাহর দয়া ও অনুগ্রহেই জান্নাতে প্রবেশ সম্ভব


৩৩. বিবিধ
১. শুধুমাত্র আল্লাহর দয়া ও অনুগ্রহেই জান্নাতে প্রবেশ সম্ভব।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ أَحَدٍ يَدْخُلُهُ عَمَلُهُ الْجَنَّةَ فَقِيلَ وَلَا أَنْتَ يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا أَنَا إِلَّا أَنْ يَتَغَمَّدَنِي رَبِّي بِرَحْمَتِهِ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী কারীম ইরশাদ করেছেন: কোন ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না। জিজ্ঞেস করা হলো: ইয়া রাসূলাল্লাহ! আপনি? তিনি বললেন, হ্যাঁ আমিও। তবে আমার প্রভু আমাকে স্বীয় রহমত দ্বারা ঢেকে নিবেন। (মুসলিম, কিতাব সিফাতুল মুনাফেকীন, বাব লাঁই ইয়াদখুলাল জান্না আহাদুন বি আমালিহি)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 যে ব্যক্তি তিনবার জান্নাতের জন্য দু'আ করে, জান্নাত তার জন্যে সুপারিশ করে

📄 যে ব্যক্তি তিনবার জান্নাতের জন্য দু'আ করে, জান্নাত তার জন্যে সুপারিশ করে


২. যে ব্যক্তি আল্লাহর নিকট তিনবার জান্নাত লাভের জন্য প্রার্থনা করে তার জন্য জান্নাত সুপারিশ করে।

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ سَأَلَ اللهَ الْجَنَّةَ ثَلَاثَ مَرَّاتٍ قَالَتِ الْجَنَّةُ اللَّهُمَّ أَدْخِلُهُ الْجَنَّةَ وَمَنِ اسْتَجَارَ مِنَ النَّارِ ثَلَاثَ مَرَّاتٍ قَالَتِ النَّارُ اللَّهُمَّ أَجِرُهُ مِنَ النَّارِ .
আনাস বিন মালেক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে ব্যক্তি তিন বার আল্লাহর নিকট জান্নাত লাভের জন্য দোয়া করে তখন জান্নাত তার জন্য বলে, হে আল্লাহ্! তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। আর যে ব্যক্তি তিনবার আল্লাহর নিকট জাহান্নাম থেকে মুক্তি কামনা করে তার ব্যাপারে জাহান্নাম বলবে, হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। (তিরমিযী, আবওয়াবুল জান্না, বাব মা যায়া ফি সিফাত আনহারিল জান্না- ২/২০৭৯)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আল্লাহর পথে হিজরতকারী ফকীর ও মিসকিনরা ধনিদের চাইতে ৫০০ বছর পূর্বে জান্নাতে যাবে

📄 আল্লাহর পথে হিজরতকারী ফকীর ও মিসকিনরা ধনিদের চাইতে ৫০০ বছর পূর্বে জান্নাতে যাবে


৩. আল্লাহর পথে হিজরতকারী ফকীর মিসকীনরা ধনীদের চাইতে পাঁচশত বছর পূর্বে জান্নাতে যাবে।

عَنْ أَبِي سَعِيدٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ فُقَرَاءُ الْمُهَاجِرِينَ يَدْخُلُونَ الْجَنَّةَ قَبْلَ أَغْنِيَائِهِمْ بِخَمْسِ مِائَةِ عَامٍ .
আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: গরীব মুহাজিররা (হিজরতকারী) ধনীদের চেয়ে পাঁচশত বছর পূর্বে জান্নাতে যাবে। (তিরমিযী, আবওয়াবুযযুহদ, বাব মাযায়া আন্না ফুকারাইল মুহাজেরিন ইয়াদখুলুনাল জান্না কাবলা আগনিয়া ইহিম- ১৯১৬)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 প্রত্যেক ব্যক্তির জন্য জান্নাত ও জাহান্নামের নির্দিষ্ট জায়গা রয়েছে

📄 প্রত্যেক ব্যক্তির জন্য জান্নাত ও জাহান্নামের নির্দিষ্ট জায়গা রয়েছে


৪. প্রত্যেক মানুষের জন্য জান্নাত ও জাহান্নামে জায়গা থাকে কিন্তু যখন একজন ব্যক্তি জাহান্নামে চলে যায় তখন জান্নাতে তার স্থানটুকু জান্নাতীদেরকে দিয়ে দেয়া হয়।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَا مِنْكُمْ مِّنْ أَحَدٍ إلا لَهُ مَنْزِلَانِ مَنْزِلُ فِي الْجَنَّةِ وَمَنْزِلَ فِي النَّارِ فَإِذَا مَاتَ فَدَخَلَ النَّارَ وَوَرِثَ أَهْلُ الْجَنَّةِ مَنْزِلَهُ فَذَالِكَ قَوْلُهُ تَعَالَى أُولَئِكَ هُمُ الْوَارِثُونَ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি নেই যার জন্য দুটি স্থান নেই। একটি জান্নাতে অপরটি জাহান্নামে, কিন্তু মৃত্যুর পর যখন কোন ব্যক্তি জাহান্নামে চলে যায় তখন জান্নাতীরা জান্নাতে তার স্থানটির অধিকারী হয়ে যায়। আর আল্লাহর বাণী- أُولئِكَ هُمُ الْوَارِثُونَ তারাই হবে ওয়ারিস তথা উত্তরাধিকারী। (সূরা মু'মেনীন-১০) (ইবনে মাজাহ, কিতাবুযযুহদ, বাব সিফাতুল জান্না- ২/৩৫০৩)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00