📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আল্লাহর নিকট জান্নাত চাওয়ার দু'আ

📄 আল্লাহর নিকট জান্নাত চাওয়ার দু'আ


৩২. জান্নাত লাভের দোয়াগুলো
১. আল্লাহর নিকট জান্নাত চাওয়ার কতিপয় দোয়া নিম্নরূপ।

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ عَاجِلَهُ وَآجِلَهُ مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ عَاجِلَهُ وَآجِلَهُ مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرٍ مَا سَأَلَكَ عَبْدُكَ وَنَبِيَّكَ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا أَعَاذَ بِهِ عَبْدُكَ وَنَبِيَّكَ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَمَا قَرُبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ وَأَعُوذُبِكَ مِنَ النَّارِ وَمَا قَرُبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ وَأَسْأَلُكَ أَنْ تَجْعَلَ كُلَّ قَضَاءٍ قَضَيْتَهُ لِي خَيْرًا .
হে আল্লাহ্! আমি তোমার নিকট সর্বপ্রকার ভালো কামনা করছি, তা তাড়াতাড়ি হোক বা দেরী করে হোক, যা আমি জানি বা জানি না, আর তোমার নিকট আশ্রয় চাচ্ছি সর্বপ্রকার অকল্যাণ থেকে, তা তাড়াতাড়ি হোক বা দেরী করে হোক, যা আমি জানি অথবা জানি না, হে আল্লাহ্ আমি তোমার নিকট প্রত্যেক ঐ ভালো কামনা করছি যা তোমার নিকট তোমার বান্দা এবং নবী কারীম মুহাম্মদ কামনা করেছে। আর প্রত্যেক ঐ অকল্যাণ থেকে আশ্রয় চাচ্ছি যা থেকে তোমার বান্দা এবং নবী কারীম মুহাম্মদ আশ্রয় কামনা করেছে। হে আল্লাহ! আমি তোমার নিকট জান্নাত চাচ্ছি এবং এমন কথা ও কাজের সুযোগ কামনা করছি যা আমাকে জান্নাতের নিকটবর্তী করবে, হে আল্লাহ্! আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি জাহান্নাম থেকে এবং এমন কথা ও কাজ থেকে যা তার নিকটবর্তী করে। হে আল্লাহ্! আমি তোমার নিকট আবেদন করছি, তুমি আমাকে যে ফায়সালা করেছ তা যেন আমার জন্য মঙ্গলজনক হয়। (সহীহ সুনানে ইবনে মাজাহ, লি আল বানী, ২য় খণ্ড হাদীস নং ৩১০২)

اللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا تَحُولُ بِهِ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيكَ وَمِنْ طَاعَتِكَ مَا تَبْلُغُنَا بِهِ جَنَّتَكَ وَمِنَ الْيَقِينِ مَا تَهُونُ بِهِ عَلَيْنَا مُصِيبَاتُ الدُّنْيَا وَمَتِّعْنَا بِأَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُوَّاتِنَا مَا أَحْيَيْتَنَا وَاجْعَلْهُ الْوَارِثَ مِنَّا وَاجْعَلْ ثَارَنَا عَلَى مَنْ ظَلَمَنَا وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا وَلَا تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرُ هَمِّنَا وَلَا مَبْلَغَ عِلْمِنَا وَلَا تُسَلِّط عَلَيْنَا مَنْ لا يَرْحَمُنَا .
হে আল্লাহ্! তুমি আমাদেরকে এতটা ভয় দান কর যা আমাদের ও আমাদের পাপের মাঝে আড়াল সৃষ্টি করবে। আর আমাদেরকে এতটুকু অনুগত করার তাওফীক দান কর যা আমাদেরকে তোমার জান্নাতে পৌছাবে, আর এতটা একীন দান কর যা পৃথিবীর মুসিবতগুলো সহ্য করা আমাদের জন্য সহজ করে দেয়। হে আল্লাহ্! তুমি আমাদেরকে যতদিন জীবিত রাখবে ততদিন তুমি আমাদের কান, চোখ ও অন্যান্য শক্তি দ্বারা উপকৃত হওয়ার তাওফীক দান কর।
আর যে ব্যক্তি আমাদের ওপর যুলুম করে তার নিকট থেকে তুমি প্রতিশোধ নাও। আর দুশমনের বিরুদ্ধে তুমি আমাদেরকে সাহায্য কর। দ্বীনের ব্যাপারে আমাদের ওপর মুসিবত চাপিয়ে দিও না। দুনিয়াকে আমাদের জীবনের বড় উদ্দেশ্য কর না। আর না দুনিয়াকে আমাদের জ্ঞানের লক্ষ্য উদ্দেশ্যে পরিণত করিও। আর এমন ব্যক্তিকে আমাদের ওপর চাপিয়ে দিও না যে আমাদের ওপর অনুগ্রহ করবে না। (সহীহ জামে আত তিরমিযী, লিল আলবানী, ৩য় খণ্ড, হাদীস নং ২৭৩০)

اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مُوْجِبَاتِ رَحْمَتِكَ وَعَزَائِمَ مَغْفِرَتِكَ وَالْغَنِيمَةَ مِنْ كُلِّ بِرِّ وَالْفَوْزُ بِالْجَنَّةِ وَالنَّجَاةَ مِنَ النَّارِ .
হে আল্লাহ! আমরা তোমার নিকট তোমার রহমতের মাধ্যমগুলো এবং তোমার ক্ষমার উপাদানগুলো কামনা করছি, আরো কামনা করছি প্রত্যেক নেকীর অংশ। হে আল্লাহ! আমরা তোমার নিকট জান্নাত লাভের মাধ্যমে সফলতা কামনা করছি এবং জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি। (মোস্তাদরাক হাকিম- ১/৫২৫)

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ أَنْ تَرْفَعَ ذِكْرِى وَتَضَعَ وَزْرِى وَتُصْلِحْ أَمْرِى وتظهرُ قَلْبِي وَتُحْصِنُ فَرْجِي وَتُنَورُ قَلْبِي وَتَغْفِرْ لِي ذَنْبِي وَاسْتَلْكَ و الدَّرَجَاتِ الْعُلَى مِنَ الْجَنَّةَ .
হে আল্লাহ! আমি তোমার নিকট প্রার্থনা করছি যে, তুমি আমার স্মরণকে উচ্চ কর এবং আমার বোঝা হালকা কর। আমার আমলগুলোকে সংশোধন কর। আমার আত্মাকে পবিত্র কর। আমার লজ্জাস্থানকে সংরক্ষণ কর। আমার অন্তরকে আলোকিত কর। আমার পাপগুলো ক্ষমা কর। আর আমি তোমার নিকট জান্নাতে উচ্চ মর্যাদা কামনা করছি। (মোস্তাদরাক হাকিম- ১/৫২০)

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَاسْتَجِيرُكَ مِنَ النَّارِ .
হে আল্লাহ! আমি তোমার নিকট জান্নাত কামনা করছি এবং জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00