📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 বকরী জান্নাতের প্রাণীসমূহের একটি প্রাণী

📄 বকরী জান্নাতের প্রাণীসমূহের একটি প্রাণী


৫. বকরী জান্নাতের প্রাণীসমূহের মধ্যে একটি প্রাণী।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِنَّ الْغَنَمَ مِنْ دَوَابِ الْجَنَّةِ فَامْسَحُوا غَامَهَا وَصَلُّوا فِي مَرَابِضِهَا .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: বকরী জান্নাতের প্রাণীসমূহের মধ্যে একটি প্রাণী, তার থাকার স্থান থেকে তার প্রস্রাব ও পায়খানা পরিষ্কার কর এবং সেখানে সালাত আদায় কর। (বায়হাকী, সিলসিলা আহাদীস আসসাহীহা লি আলবানী, ৩য় খণ্ড হাদীস নং ১১২৮)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 বুহতান উপত্যকা জান্নাতের উপত্যকাসমূহের একটি

📄 বুহতান উপত্যকা জান্নাতের উপত্যকাসমূহের একটি


৬. বুতহান উপত্যকা জান্নাতের উপত্যকাসমূহের মধ্যে একটি উপত্যকা।

عَنْ عَائِشَةَ (رض) قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ بُطْحَانُ عَلَى بِرَكَةٍ مِنْ بُركِ الْجَنَّةِ.
আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: বুতহান জান্নাতের উপত্যকাসমূহের মধ্যে একটি উপত্যকা। (বায্যার, সিলসিলা আহাদীস আসসাহীহা লি আলবানী, ৩য় খণ্ড হাদীস নং ৭৬৯)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00