📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 হাজরে আসওয়াদ জান্নাতের পাথরসমূহের অন্যতম

📄 হাজরে আসওয়াদ জান্নাতের পাথরসমূহের অন্যতম


৩১. ইহজগতে জান্নাতের কতিপয় নি'য়ামাত
১. হাজরে আসওয়াদ (কালো পাথর) জান্নাতের পাথরসমূহের মধ্যে একটি পাথর।

عَنِ ابْنِ عَبَّاسٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ نَزَلَ الْحَجَرُ الْأَسْوَدُ مِنَ الْجَنَّةِ وَهُوَ أَشَدُّ بَيَاضًا مِّنَ اللَّبَنِ فَسَوَّدَتْهُ خَطَايَا بني أدم .
আবদুল্লাহ বিন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: হাজরে আসওয়াদ জান্নাত থেকে আনিত পাথর, যা দুধ থেকেও সাদা ছিল, কিন্তু মানুষের পাপ তাকে কালো করে দিয়েছে। (তিরমিযী, আবওয়াবুল জান্না, বাব ফযল হাজরিল আসওয়াদ- ১/৬৯৫)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আজওয়া খেজুর জান্নাতী ফল

📄 আজওয়া খেজুর জান্নাতী ফল


২. আজওয়া খেজুর (এক প্রকার উন্নতমানের খেজুরের নাম) জান্নাতী ফল, মাকামে ইবরাহিম জান্নাতের পাথর যাইতুন জান্নাতের একটি গাছ।

عَنْ رَافِعِ بْنِ عَمْرِو (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ الْعَجْوَهُ والصَّخْرَةُ وَالشَّجَرَةُ مِنَ الْجَنَّةِ .
রাফে' বিন আমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: আজওয়া খেজুর, পাথর (মাকামে ইবরাহিম) এবং (বৃক্ষ) যাইতুন গাছ জান্নাত থেকে আনিত। (হাকেম, তাহকীক মুস্তফা আবদুল কাদের, দারুল কুতুব আল ইলমিয়্যা, বৈরুত ছাপা ৪/২২৬)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 রাসূল (সা)-এর হুজরা ও মিম্বারের মধ্যবর্তীস্থান জান্নাতের অংশ

📄 রাসূল (সা)-এর হুজরা ও মিম্বারের মধ্যবর্তীস্থান জান্নাতের অংশ


৩. রাসূলুল্লাহ -এর হুজরা ও মিম্বরের মধ্যবর্তী স্থান জান্নাতের একটি অংশ।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَا بَيْنَ بَيْنِي وَمِنْبَرِى رَوْضَةٌ مِّنْ رِّيَاضِ الْجَنَّةِ، وَمِنْبَرِى عَلَى حَوْضِي .
আবু হুরাইরা (রা) নবী কারীম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: আমার হুজরা ও মিম্বরের মধ্যবর্তীস্থান জান্নাতের বাগানসমূহের মধ্যে একটি বাগান, আর আমার মিম্বর আমার হাউজের ওপর। (বোখারী, কিতাবুসসালা ফি মাসজিদি মাক্কা ওয়া মাদীনা)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 মেহেন্দী জান্নাতের সুগন্ধিসমূহের একটি সুগন্ধি

📄 মেহেন্দী জান্নাতের সুগন্ধিসমূহের একটি সুগন্ধি


৪. মেহেন্দী জান্নাতের সুগন্ধিসমূহের মধ্যে একটি সুগন্ধি।

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ سَيِّدُ رَيْحَانِ أَهْلِ الْجَنَّةِ الْحَنَاءُ .
আবদুল্লাহ বিন আমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: জান্নাতীদের জন্য সুঘ্রাণসমূহের মধ্যে শ্রেষ্ঠ সুঘ্রাণ হবে মেহেন্দীর সুঘ্রাণ। (ত্বাবারানী, সিলসিলা আহাদীস আসসাহীহা লি আলবানী, ৩য় খণ্ড, হাদীস নং ১৪২০)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00