📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা 📄 পৃথিবীতে সুখ শান্তি ও নিয়ামাত ভোগকারীরা আখেরাতে অন্যের দ্বারা বিদ্রুপের শিকার হবে

📄 পৃথিবীতে সুখ শান্তি ও নিয়ামাত ভোগকারীরা আখেরাতে অন্যের দ্বারা বিদ্রুপের শিকার হবে


৩০. দুটি বিরোধপূর্ণ বিশ্বাস ও তার দুটি বিরোধপূর্ণ প্রতিফলন
১. পৃথিবীতে সুখ শান্তি ও নি'আমত পেয়ে আনন্দে বসবাসকারী কাফের পৃথিবীতে ঈমানদারদের সাধারণ জীবন যাপন দেখে হাসত এবং বিদ্রূপ করত, পরকালে ঈমানদাররা জান্নাতের নি'আমত ও আনন্দে জীবনযাপন করবে এবং কাফেরদের দুরবস্থা দেখে হাসবে এবং তাদেরকে বিদ্রূপ করবে।
إِنَّ الَّذِينَ أَجْرَمُوا كَانُوا مِنَ الَّذِينَ آمَنُوا يَضْحَكُونَ، وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ، وَإِذَا انْقَلَبُوا إِلَى أَهْلِهِمُ انْقَلَبُوا فَكِهِينَ، وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ، وَمَا أُرْسِلُوا عَلَيْهِمْ حَافِظِينَ فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ، عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ، هَلْ نُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوا يَفْعَلُونَ.
যারা অপরাধী তারা মু'মিনদেরকে উপহাস করত এবং তারা যখন মু'মিনদের পাশ দিয়ে অতিক্রম করত তখন পরস্পরের চোখ টিপে ইশারা করত, তারা যখন তাদের পরিবার পরিজনদের নিকট ফিরত তখনও হাসাহাসি করে ফিরত। আর যখন তারা ঈমানদারদেরকে দেখত তখন বলত নিশ্চয় এরা বিভ্রান্ত। অথচ তারা ঈমানদারদের তত্ত্বাবধায়ক রূপে প্রেরিত হয়নি। আজ যারা ঈমানদার তারা কাফেরদেরকে উপহাস করছে, সিংহাসনে বসে তাদেরকে অবলোকন করছে, কাফেররা যা করত, তার প্রতিফলন তারা পেয়েছে তো? (সূরা মুতাফফিফীন- ২৬-৩৬)

ফন্ট সাইজ
15px
17px