📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আরাফের অধিবাসীরা জান্নাতে যাওয়ার জন্য প্রবল আগ্রহান্বিত থাকবে

📄 আরাফের অধিবাসীরা জান্নাতে যাওয়ার জন্য প্রবল আগ্রহান্বিত থাকবে


২৯. আরাফের অধিবাসীগণ
১. জান্নাত জাহান্নামের মাঝে একটি উঁচু স্থানে কিছু ব্যক্তি জীবন যাপন করবে তাদেরকে আ'রাফের অধিবাসী বলা হয়। আ'রাফের অধিবাসীদের পাপ ও সওয়াব বরাবর হবে তাই তারা জান্নাতেও যেতে পারবে না, কিন্তু আল্লাহর দয়া ও অনুগ্রহে জান্নাতে যাওয়ার আশাবাদী তারা হবে।

وَبَيْنَهُمَا حِجَابٌ وَعَلَى الْأَعْرَافِ رِجَالٌ يَعْرِفُونَ كُلاً بِسِيمَاهُمْ ونادوا أَصْحَابَ الْجَنَّةِ أَنْ سَلَامٌ عَلَيْكُمْ لَمْ يَدْخُلُوهَا وَهُمْ يَطْمَعُونَ .
এ উভয় শ্রেণীর লোকদের মাঝে পার্থক্যকারী একটি পর্দা রয়েছে, আর আ'রাফে কিছু ব্যক্তি থাকবে, তারা প্রত্যেককে লক্ষণ ও চিহ্ন দ্বারা চিনতে পারবে। আর জান্নাতবাসীদেরকে ডেকে বলবে: তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তখনো তারা জান্নাতে প্রবেশ করেনি বটে কিন্তু তারা তার আকাঙ্ক্ষা করে। (সূরা আরাফ-৪৬)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আরাফের অধিবাসীরা জাহান্নামীদের দেখে যে প্রার্থনা করবে

📄 আরাফের অধিবাসীরা জাহান্নামীদের দেখে যে প্রার্থনা করবে


২. আ'রাফের অধিবাসীরা জাহান্নামীদেরকে দেখে নিম্নোক্ত দোয়া করবে।
وَإِذَا صُرِفَتْ أَبْصَارُهُمْ تِلْقَاء أَصْحَابِ النَّارِ قَالُوا رَبَّنَا لا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ .
পরন্তু যখন জাহান্নামীদের প্রতি তাদের দৃষ্টি ফিরিয়ে দেয়া হবে, তখন তারা বলবে: হে আমাদের প্রতিপালক! তুমি আমাদেরকে জালিম সম্প্রদায়ের সাথী করবে না। (সূরা আ'রাফ-৪৭)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আরাফবাসীদের পক্ষ থেকে পরিচিত জাহান্নামীদের শিক্ষণীয় সম্বোধন

📄 আরাফবাসীদের পক্ষ থেকে পরিচিত জাহান্নামীদের শিক্ষণীয় সম্বোধন


৩. আ'রাফবাসীরা কয়েকজন জাহান্নামী লোককে তাদের লক্ষণ দ্বারা চিনতে পেরে ডাক দিয়ে বলবে, তোমাদের বাহিনী ও পার্থিব জীবনের ধন-সম্পদ এবং তোমাদের গর্ব-অহংকার তোমাদের কোনই উপকারে আসল না। (সূরা আ'রাফ-৪৮, ৪৯)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00