📄 পুরাতন সাথীর স্মরণ ও তার সাথে স্বাক্ষাতের শিক্ষামূলক দৃশ্য
২৮. জান্নাতে বিগত দিনের স্মরণ
১. পুরাতন সাথীর স্মরণ ও তার সাথে সাক্ষাতের শিক্ষামূলক দৃশ্য।
فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَسَاءَلُونَ، قَالَ قَائِلٌ مِنْهُمْ إِنِّي كَانَ لِي قَرِينٌ، يَقُولُ أَئِنَّكَ لَمِنَ الْمُصَدِّقِينَ، أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَئِنَّا لَمَدِينُونَ، قَالَ هَلْ أَنْتُمْ مُطَّلِعُونَ، فَاطَّلَعَ فَرَاهُ فِي سواءِ الْجَحِيمِ، قَالَ تَاللَّهِ إِنْ كِدْتَ لَتُرْدِيْنِ، وَلَوْلَا نِعْمَةُ رَبِّي لَكُنْتُ مِنَ الْمُحْضَرِينَ، أَفَمَا نَحْنُ بِمَيِّتِينَ، إِلَّا مَوْتَتَنَا الْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُعَذِّبِينَ، إِنَّ هَٰذَا لَهُوَ الْفَوْزُ الْعَظِيمُ لِمِثْلِ هَٰذَا فَلْيَعْمَلِ الْعَامِلُونَ .
তারা একে অপরের সামনাসামনি হয়ে জিজ্ঞাসাবাদ করবে। তাদের কেউ বলবে আমার ছিল এক সাথী, সে বলত তুমি কি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত যে, আমরা যখন মরে যাব এবং আমরা মৃত্তিকা ও অস্থিতে পরিণত হব তখনো কি আমাদেরকে প্রতিফল দেয়া হবে? সে বলবে তোমরা কি (তাকে) উঁকি দিয়ে দেখতে চাও? অতঃপর সে ঝুকে দেখবে এবং তাকে দেখতে পাবে জাহান্নামের মধ্যস্থলে। সে বলবে: আল্লাহর কসম! তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করেছিলে। আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকলে আমিও তো আটক ব্যক্তিদের মধ্যে শামিল হতাম। আমাদেরতো আর মৃত্যু হবে না। প্রথম মৃত্যুর পর এবং আমাদেরকে শাস্তিও দেয়া হবে না। এটা নিশ্চয়ই মহা সাফল্য। এরূপ সাফল্যের জন্য কর্মঠদের উচিত কর্ম করা। (সূরা সাফফাত- ৫০-৬১)
📄 জান্নাতীরা আসনে বসে তাদের ইহজগতের কর্মকাণ্ড স্মরণ করবে
২. জান্নাতীরা তাদের আসনে বসে ইহজগতের যাবতীয় কর্মকাণ্ড স্মরণ করবে।
وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَاءَلُونَ، قَالُوا إِنَّا كُنَّا قَبْلُ فِي أَهْلِنَا مُشْفِقِينَ، فَمَنَّ اللَّهُ عَلَيْنَا وَوَقَانَا عَذَابَ السَّمُومِ إِنَّا كُنَّا مِنْ قَبْلُ نَدْعُوهُ إِنَّهُ هُوَ الْبَرُّ الرَّحِيمُ .
তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞেস করবে এবং বলবে পূর্বে আমরা পরিবার-পরিজনের মধ্যে শংকিত ছিলাম। অতঃপর আমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে অগ্নি-শাস্তি থেকে রক্ষা করেছে। আমরা পূর্বেও আল্লাহকে আহ্বান করতাম, তিনি তো কৃপাময় পরম দয়ালু। (সূরা তুর-২৫-২৮)