📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 বিনা কারণে তালাক দাবিকারী নারী জান্নাতে যাবে না

📄 বিনা কারণে তালাক দাবিকারী নারী জান্নাতে যাবে না


১২. বিনা কারণে তালাক দাবিকারী নারী জান্নাতে প্রবেশ করবে না।
عَنْ ثَوْبَانَ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا طَلَاقًا مِّنْ غَيْرِ بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةَ الْجَنَّةِ .
সাওবান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে নারী তার স্বামীর নিকট বিনা কারণে তালাক দাবি করে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। (তিরমিযী ও ইবনে মাজাহ, সহীহ সুনানে তিরমিযী, আবওয়াবুত্তালাক, বাব ফি মুখতালিয়াত- ২/৩৫৪৮)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 কাল রংয়ের কলপ ব্যবহারকারী জান্নাতে যাবে না

📄 কাল রংয়ের কলপ ব্যবহারকারী জান্নাতে যাবে না


১৩. কালো রংয়ের কলপ ব্যবহারকারী জান্নাতে প্রবেশ করবে না।
عَنِ ابْنِ عَبَّاسٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ يَكُونُ قَوْمٌ يَخْضِبُونَ فِي آخِرِ الزَّمَانِ بِالسَّوَادِ كَحَوَاصِلِ الْحَمَامِ لَايُرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ .
আবদুল্লাহ বিন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: শেষ যামানায় কিছু ব্যক্তি কবুতরের পায়খানার ন্যায় কালো কলপ ব্যবহার করবে, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। (আবু দাউদ, কিতাবুল লিবাস, বাব মাযায়া ফি খিজাবিস্সওদা- ৯২/৩৫৪৮)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00