📄 জেনে বুঝে নিজেকে অন্যের পিতার সাথে সম্পর্ককারী জান্নাতে যাবে না
১১. জেনে বুঝে নিজেকে অন্য পিতার প্রতি সম্পর্ককারী জান্নাতে প্রবেশ করবে না।
عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَاصِ (رض) قَالَ سَمِعْتُ النَّبِيِّ ﷺ يَقُولُ مَنِ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيْهِ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ غَيْرَ أَبِيهِ فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ .
সা'দ বিন আবু ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি নবী কারীম -কে বলতে শুনেছি, তিনি বলেন: যে ব্যক্তি জেনে বুঝে নিজেকে অন্য পিতার প্রতি সম্পর্ক করে তার জন্য জান্নাত হারাম। (বোখারী, কিতাবুল ফারায়েজ, বাব মান ইদ্দায়া গাইরা আবিহি)
📄 বিনা কারণে তালাক দাবিকারী নারী জান্নাতে যাবে না
১২. বিনা কারণে তালাক দাবিকারী নারী জান্নাতে প্রবেশ করবে না।
عَنْ ثَوْبَانَ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا طَلَاقًا مِّنْ غَيْرِ بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةَ الْجَنَّةِ .
সাওবান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে নারী তার স্বামীর নিকট বিনা কারণে তালাক দাবি করে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। (তিরমিযী ও ইবনে মাজাহ, সহীহ সুনানে তিরমিযী, আবওয়াবুত্তালাক, বাব ফি মুখতালিয়াত- ২/৩৫৪৮)
📄 কাল রংয়ের কলপ ব্যবহারকারী জান্নাতে যাবে না
১৩. কালো রংয়ের কলপ ব্যবহারকারী জান্নাতে প্রবেশ করবে না।
عَنِ ابْنِ عَبَّاسٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ يَكُونُ قَوْمٌ يَخْضِبُونَ فِي آخِرِ الزَّمَانِ بِالسَّوَادِ كَحَوَاصِلِ الْحَمَامِ لَايُرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ .
আবদুল্লাহ বিন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: শেষ যামানায় কিছু ব্যক্তি কবুতরের পায়খানার ন্যায় কালো কলপ ব্যবহার করবে, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। (আবু দাউদ, কিতাবুল লিবাস, বাব মাযায়া ফি খিজাবিস্সওদা- ৯২/৩৫৪৮)