📄 অশ্লীল ভাষা ও বদ মেজাজী ব্যক্তি জান্নাতে যাবে না
৮. অশ্লীল ভাষী ও বদমেজাজী ব্যক্তি জান্নাতে যাবে না।
عَنْ حَارِثَةَ بْنِ وَهْبٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ لَا يَدْخُلُ الْجَنَّةَ الْجَوَاظُ وَلَا الْجَعْظَرِي .
হারেসা বিন ওহাব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন: অশ্লীল ভাষী ও বদমেজাজী ব্যক্তি জান্নাতে যাবে না। (আবু দাউদ, কিতাবুল আদব, বাব ফি হুসনিল খুলক- ৩/৪০১৭)
📄 অহংকারী জান্নাতে প্রবেশ করবে না
৯. অহংকারী জান্নাতে প্রবেশ করবে না।
عَنْ عَبْدِ اللَّهِ (رض) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِّنْ كِبْرٍ .
আবদুল্লাহ বিন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন: যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। (মুসলিম, কিতাবুল ঈমান বাব তাহরীমুল কিবর)
📄 চোগলখোর জান্নাতে প্রবেশ করবে না
১০. চোগলখোর জান্নাতে যাবে না।
عَنْ حُذَيْفَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ لَا يَدْخُلُ الْجَنَّةَ قَتَّابٌ .
হুযাইফা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন: চোগলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। (আবু দাউদ, কিতাবুল আদাব, বাব ফিল কাত্তাত- ৩/৪০৭৬)
নোট: কোন কোন হাদীসে নাম্মাম শব্দ এসেছে। উভয় শব্দের অর্থ একই।
📄 জেনে বুঝে নিজেকে অন্যের পিতার সাথে সম্পর্ককারী জান্নাতে যাবে না
১১. জেনে বুঝে নিজেকে অন্য পিতার প্রতি সম্পর্ককারী জান্নাতে প্রবেশ করবে না।
عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَاصِ (رض) قَالَ سَمِعْتُ النَّبِيِّ ﷺ يَقُولُ مَنِ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيْهِ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ غَيْرَ أَبِيهِ فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ .
সা'দ বিন আবু ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি নবী কারীম -কে বলতে শুনেছি, তিনি বলেন: যে ব্যক্তি জেনে বুঝে নিজেকে অন্য পিতার প্রতি সম্পর্ক করে তার জন্য জান্নাত হারাম। (বোখারী, কিতাবুল ফারায়েজ, বাব মান ইদ্দায়া গাইরা আবিহি)