📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 উপকার করে খোঁটা দেয়, পিতা-মাতার অবাধ্য ও মদপানকারী জান্নাতে যাবে না

📄 উপকার করে খোঁটা দেয়, পিতা-মাতার অবাধ্য ও মদপানকারী জান্নাতে যাবে না


৫. স্বীয় অধীনস্থদেরকে প্রতারণাকারী বিচারক জান্নাতে যাবে না।
عَنْ مَعْقَلِ بْنِ يَسَارٍ (رض) قَالَ سَمِعْتُ النَّبِيِّ ﷺ مَا مِنْ وَال لَى رَعِيَّتَهُ مِنَ الْمُسْلِمِينَ فَيَمُوتُ وَهُوَ غَالِشٌ لَهُمْ إِلَّا حَرَّمَ اللَّهُ عَلَيْه الْجَنَّةَ .
মি'কাল বিন ইয়াসার (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী কারীম -কে বলতে শুনেছি, তিনি বলেন: মুসলমানদের ওপর প্রতিনিধিত্বকারী শাসক, যদি এ অবস্থায় মৃত্যুবরণ করে, যে সে তার অধীনস্থদেরকে ধোঁকা দিয়েছে, তাহলে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন। (বোখারী, কিতাবুল আহকাম বাব মান ইস্তারা রায়িয়্যা ফালাম ইয়ানফা)

৬. উপকার করে খোঁটা দেয়, পিতা-মাতার অবাধ্য সর্বদা মদপানকারী জান্নাতে যাবে না।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرو (رض) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنَّانُ وَلَا عَاقَ وَلَا مُدْمِنُ خَمْرٍ .
আবদুল্লাহ বিন আমর (রা) নবী কারীম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: উপকার করে খোঁটা দেয়, পিতা-মাতার অবাধ্য, সর্বদা মদ্যপান ব্যক্তি জান্নাতে যাবে না। (নাসায়ী, কিতাবুল আসতুর বিহি, বাব আর রুইয়া ফিল মুদমেনীনা ফিল খামর- ৩/৫২৪১)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 প্রতিবেশীকে কষ্টদাতা জান্নাতে প্রবেশ করবে না

📄 প্রতিবেশীকে কষ্টদাতা জান্নাতে প্রবেশ করবে না


৭. প্রতিবেশীকে কষ্টদাতা জান্নাত থেকে বঞ্চিত হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ لَا يَا مَنْ جَارَهُ بَوَائِقَهُ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন: যার অত্যাচার থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করবে না। (মুসলিম, কিতাবুল ঈমান, বাব বায়ান তাহরীম ইযা আল জার)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 অশ্লীল ভাষা ও বদ মেজাজী ব্যক্তি জান্নাতে যাবে না

📄 অশ্লীল ভাষা ও বদ মেজাজী ব্যক্তি জান্নাতে যাবে না


৮. অশ্লীল ভাষী ও বদমেজাজী ব্যক্তি জান্নাতে যাবে না।

عَنْ حَارِثَةَ بْنِ وَهْبٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ لَا يَدْخُلُ الْجَنَّةَ الْجَوَاظُ وَلَا الْجَعْظَرِي .
হারেসা বিন ওহাব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন: অশ্লীল ভাষী ও বদমেজাজী ব্যক্তি জান্নাতে যাবে না। (আবু দাউদ, কিতাবুল আদব, বাব ফি হুসনিল খুলক- ৩/৪০১৭)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 অহংকারী জান্নাতে প্রবেশ করবে না

📄 অহংকারী জান্নাতে প্রবেশ করবে না


৯. অহংকারী জান্নাতে প্রবেশ করবে না।

عَنْ عَبْدِ اللَّهِ (رض) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِّنْ كِبْرٍ .
আবদুল্লাহ বিন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন: যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। (মুসলিম, কিতাবুল ঈমান বাব তাহরীমুল কিবর)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00