📄 হারাম পন্থায় সম্পদ উপার্জন ও ভক্ষণকারী জান্নাতে যাবে না
২. হারামপন্থায় সম্পদ উপার্জন ও ভক্ষণকারী জান্নাতে যাবে না।
عَنْ أَبِي بَكْرٍ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ جَسَدٌ غُذِيَ بِالْحَرَامِ .
আবু বকর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, যে শরীর হারাম খাদ্য দিয়ে লালিত হয়েছে তা জান্নাতে যাবে না। (বায়হাকী, মিশকাতুল মাসাবীহ, লি আলবানী, কিতাবুল বুয়ু, বাব কাসব ওয়া তালাবুল হালাল- ২/২৭৮৭)
📄 পিতা-মাতার অবাধ্য ও দাইউস জান্নাতে যাবে না
৩. পিতা-মাতার অবাধ্য, দাইউস ও পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারী জান্নাতে যাবে না।
عَنْ ابْنِ عُمَرَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ ثَلَاثَةٌ لَا يَدْخُلُونَ الْجَنَّةَ الْعَاقِ بِوَالِدَيْهِ وَالدِّيَوتُ وَرَجُلَةُ النِّسَاءِ .
আব্দুল্লাহ ইবনে ওমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: তিন ব্যক্তি জান্নাতে যাবে না, পিতা-মাতার অবাধ্য, দাইউস ও পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী মহিলা। (হাকেম, কিতাবুল জামে আসাসগীর লি আলবানী, ৩য় খণ্ড হাদীস নং ৩০৫৮)
📄 আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না
৪. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না।
عَنْ مُحَمَّدِ বِنِ জُবَيْرِ বِنِ مُطْعِمٍ (رض) عَنْ أَبِيْهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِع .
মুহাম্মদ বিন জুবাইর বিন মুতয়েম (রা) তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। (তিরমিযী, আবওয়াবুল বির ও ওয়াস সিলা, বাব সিলাতুর রেহেম- ২/১৫৫৯)
📄 উপকার করে খোঁটা দেয়, পিতা-মাতার অবাধ্য ও মদপানকারী জান্নাতে যাবে না
৫. স্বীয় অধীনস্থদেরকে প্রতারণাকারী বিচারক জান্নাতে যাবে না।
عَنْ مَعْقَلِ بْنِ يَسَارٍ (رض) قَالَ سَمِعْتُ النَّبِيِّ ﷺ مَا مِنْ وَال لَى رَعِيَّتَهُ مِنَ الْمُسْلِمِينَ فَيَمُوتُ وَهُوَ غَالِشٌ لَهُمْ إِلَّا حَرَّمَ اللَّهُ عَلَيْه الْجَنَّةَ .
মি'কাল বিন ইয়াসার (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী কারীম -কে বলতে শুনেছি, তিনি বলেন: মুসলমানদের ওপর প্রতিনিধিত্বকারী শাসক, যদি এ অবস্থায় মৃত্যুবরণ করে, যে সে তার অধীনস্থদেরকে ধোঁকা দিয়েছে, তাহলে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন। (বোখারী, কিতাবুল আহকাম বাব মান ইস্তারা রায়িয়্যা ফালাম ইয়ানফা)
৬. উপকার করে খোঁটা দেয়, পিতা-মাতার অবাধ্য সর্বদা মদপানকারী জান্নাতে যাবে না।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرو (رض) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنَّانُ وَلَا عَاقَ وَلَا مُدْمِنُ خَمْرٍ .
আবদুল্লাহ বিন আমর (রা) নবী কারীম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: উপকার করে খোঁটা দেয়, পিতা-মাতার অবাধ্য, সর্বদা মদ্যপান ব্যক্তি জান্নাতে যাবে না। (নাসায়ী, কিতাবুল আসতুর বিহি, বাব আর রুইয়া ফিল মুদমেনীনা ফিল খামর- ৩/৫২৪১)