📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 মিথ্যা কসম করে অন্যের হক নষ্টকারী জান্নাতে যাবে না

📄 মিথ্যা কসম করে অন্যের হক নষ্টকারী জান্নাতে যাবে না


২৬. প্রাথমিকভাবে জান্নাত থেকে বঞ্চিত লোকেরা
১. মিথ্যা কসম করে অন্যের হক নষ্টকারী জান্নাতে যাবে না।

عَنْ أَبِي أُمَامَةَ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ مَنِ اقْتَطَعَ حَقَّ أمْرِي مُسْلِمٍ بِيَمِينِهِ فَقَدْ أَوْجَبَ اللَّهُ لَهُ النَّارَ وَحَرَّمَ عَلَيْهِ الْجَنَّةَ فَقَالَ رَجُلٌ وَإِنْ كَانَ شَيْئًا يَسِيرًا يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ وَإِنَّ قَضِيبًا مِنْ أَرَاكَ .
আবু উমামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে ব্যক্তি মিথ্যা কসম করে কোন ব্যক্তির হক বিনষ্ট করল, আল্লাহ তার জন্য জাহান্নাম ওয়াজিব করেছেন এবং জান্নাত হারাম করেছেন, এক ব্যক্তি বলল: হে আল্লাহর রাসূল! যদিও সাধারণ কোন বিষয় হয়? তিনি বললেন: যদিও কোন ডালের একটি শাখাই হোক না কেন। (মুসলিম, কিতাবুল ঈমান, বাব ওয়ায়ীদ মান ইকতাতায়া হাক্কুমুসলিম বিয়ামীনিহি)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 হারাম পন্থায় সম্পদ উপার্জন ও ভক্ষণকারী জান্নাতে যাবে না

📄 হারাম পন্থায় সম্পদ উপার্জন ও ভক্ষণকারী জান্নাতে যাবে না


২. হারামপন্থায় সম্পদ উপার্জন ও ভক্ষণকারী জান্নাতে যাবে না।

عَنْ أَبِي بَكْرٍ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ جَسَدٌ غُذِيَ بِالْحَرَامِ .
আবু বকর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, যে শরীর হারাম খাদ্য দিয়ে লালিত হয়েছে তা জান্নাতে যাবে না। (বায়হাকী, মিশকাতুল মাসাবীহ, লি আলবানী, কিতাবুল বুয়ু, বাব কাসব ওয়া তালাবুল হালাল- ২/২৭৮৭)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 পিতা-মাতার অবাধ্য ও দাইউস জান্নাতে যাবে না

📄 পিতা-মাতার অবাধ্য ও দাইউস জান্নাতে যাবে না


৩. পিতা-মাতার অবাধ্য, দাইউস ও পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারী জান্নাতে যাবে না।

عَنْ ابْنِ عُمَرَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ ثَلَاثَةٌ لَا يَدْخُلُونَ الْجَنَّةَ الْعَاقِ بِوَالِدَيْهِ وَالدِّيَوتُ وَرَجُلَةُ النِّسَاءِ .
আব্দুল্লাহ ইবনে ওমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: তিন ব্যক্তি জান্নাতে যাবে না, পিতা-মাতার অবাধ্য, দাইউস ও পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী মহিলা। (হাকেম, কিতাবুল জামে আসাসগীর লি আলবানী, ৩য় খণ্ড হাদীস নং ৩০৫৮)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না

📄 আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না


৪. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না।
عَنْ مُحَمَّدِ বِنِ জُবَيْرِ বِنِ مُطْعِمٍ (رض) عَنْ أَبِيْهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِع .
মুহাম্মদ বিন জুবাইর বিন মুতয়েম (রা) তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। (তিরমিযী, আবওয়াবুল বির ও ওয়াস সিলা, বাব সিলাতুর রেহেম- ২/১৫৫৯)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00