📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 অপরকে ক্ষমাকারী ব্যক্তি জান্নাতী

📄 অপরকে ক্ষমাকারী ব্যক্তি জান্নাতী


৪৭. অপরকে ক্ষমাকারী জান্নাতে প্রবেশ করবে।

عَنْ مُعَادٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ كَتَمَ غَيْظًا وَهُوَ قَادِرٌ عَلَى أَنْ يَنْفُذَنَّ دَعَاهُ اللهُ عَلَى رُؤُوسِ الْخَلَائِقِ حَتَّى يُخَيِّرَهُ مِنَ الْحُوْرِ الْعِيْنِ يُزَوِّجُهُ مِنْهَا مَا شَاءَ .
মুয়াজ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে ব্যক্তি প্রতিশোধ নিতে পরিপূর্ণভাবে সক্ষম ছিল কিন্তু সে প্রতিশোধ না নিয়ে রাগকে দমন করল, কিয়ামতের দিন আল্লাহ্ তাকে সমস্ত সৃষ্টি জীবের সামনে উপস্থিত করে তাকে হুরেইন বাছাই করার স্বাধীনতা দিবেন, তাদের মধ্যে যাকে খুশি তাকে সে বিবাহ করবে। (আহমদ, সহীহ আল জামে; আসসাগীর লি আলবানী, ৫ম খণ্ড, হাদীস নং ৬৩৯৪)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 অহংকার, খিয়ানত ও ঋণ থেকে মুক্ত ব্যক্তি জান্নাতী

📄 অহংকার, খিয়ানত ও ঋণ থেকে মুক্ত ব্যক্তি জান্নাতী


৪৮. অহংকার, খিয়ানত ও ঋণ থেকে মুক্ত ব্যক্তি জান্নাতী প্রবেশ করবে।

عَنْ ثَوْبَانَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ مَاتَ وَهُوَ بَرِى مِنَ الْكِبَرِ وَالْغُلُولِ وَالدِّينِ دَخَلَ الْجَنَّةَ .
সাওবান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে ব্যক্তি অহংকার, খিয়ানত ও ঋণ থেকে মুক্ত থাকে সে জান্নাতে প্রবেশ করবে। (তিরমিযী, আবওয়াবুস্সাইর, বাব আল গালুল- ২/১২৭৮)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আযানের জবাব দানকারী জান্নাতী

📄 আযানের জবাব দানকারী জান্নাতী


৪৯. আযানের জবাব দানকারী জান্নাতী প্রবেশ করবে।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فَقَامَ بِلال يُنَادِي فَلَمَّا سَكَتَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ قَالَ مِثْلَ هُذَا يَقِينًا دَخَلَ الْجَنَّةَ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা একদা রাসূলুল্লাহ -এর সাথে ছিলাম, তখন বেলাল (রা) দাঁড়িয়ে আযান দিলেন, যখন সে আযান শেষ করল তখন রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসসহ মুয়াজ্জিনের মতো আযানের উত্তরে বলবে সে জান্নাতে প্রবেশ করবে। (নাসায়ী, কিতabুল আযান, বাব সাওয়াবু জালিকা- ১/৬৫০)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00