📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আসর ও ফজরের সালাত জামাতের সাথে আদায়কারী জান্নাতী

📄 আসর ও ফজরের সালাত জামাতের সাথে আদায়কারী জান্নাতী


৪৩. আসর ও ফজরের সালাত নিয়মিত জামায়াতের সাথে আদায়কারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।
عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِي (رض) عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ مَنْ صَلَّى الْبَرْدَيْنِ دَخَلَ الْجَنَّةِ .
আবু বকর বিন আবু মূসা আল আশ'আরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে ব্যক্তি দুটি ঠাণ্ডার সময় সালাত আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে। (মুসলিম, কিতাবুসসালা, বাব ফজল সালাতিসসুবহি ওয়াল আসর)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 যোহরের পূর্বে ৪ রাকআত সালাত আদায়কারী জান্নাতী

📄 যোহরের পূর্বে ৪ রাকআত সালাত আদায়কারী জান্নাতী


৪৪. যে ব্যক্তি নিয়মিত জোহরের পূর্বে চার রাক'আত সুন্নাত আদায় করে সে জান্নাতী।
عَنْ أَمْ حَبِيبَةَ (رض) قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ صَلَّى قَبْلَ الظهرِ أَرْبَعًا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ .
উম্মে হাবীবা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে ব্যক্তি জোহরের পূর্বে চার রাক'আত সালাত (নিয়মিত) আদায় করে তার ওপর আল্লাহ জাহান্নাম হারাম করেছেন। (তিরমিযী, কিতাবুসসালা বাব- ১/৩১৫)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 একাধারে ৪০ দিন ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায়কারী জান্নাতী

📄 একাধারে ৪০ দিন ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায়কারী জান্নাতী


৪৫. একাধারে চল্লিশ দিন পর্যন্ত পাঁচ ওয়াক্ত সালাত জামায়াতের সাথে আদায়কারী জান্নাতে প্রবেশ করবে।
عَنْ أَنَسِ বِنِ মَالِكٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ صَلَّى لِلَّهِ أَرْبَعِينَ يَوْمًا فِي جَمَاعَةٍ يُدْرِكُ التَّكْبِيرَ الْأَولى كُتِبَ لَهُ بَرَاءَتَانِ بَرَاءَةٌ مِنَ النَّارِ وَ بَرَاءَةٌ مِنَ النِّفَاقِ .
আনাস বিন মালেক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত পাঁচ ওয়াক্ত সালাত আলেম-উলামার সাথে জামা'আতের সাথে আদায় করে তার জন্য দু'টি মুক্তি লেখা হয়, একটি থেকে আর অপরটি মুনাফেকী থেকে। (তিরমিযী, আবওয়াবুসসালা, বাব ফি ফজলি তাকবীরাতুল উলা- ১/২০০)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 নিম্নোক্ত সাত ব্যক্তি জান্নাতী

📄 নিম্নোক্ত সাত ব্যক্তি জান্নাতী


৪৬. নিম্নোক্ত সাত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে:
১. ন্যায়বিচারক, ২. যৌবনকালে ইবাদতকারী, ৩. মসজিদের সাথে অন্তরের সম্পর্ক স্থাপনকারী, ৪. আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য অপরের সাথে সম্পর্ক স্থাপনকারী, ৫. আল্লাহর ভয়ে একান্তে ক্রন্দনকারী, ৬. আল্লাহর ভয়ে সুন্দরী রমণীর সাথে খারাপ প্রলোভনকে ত্যাগকারী, ৭. গোপনে আল্লাহর পথে গমনকারী।

عَنْ أَبِي سَعِيدٍ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلَّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلَّهُ إِمَامٌ عَادِلٌ وَشَابٌ نَشَا بِعِبَادَةِ اللَّهِ وَرَجُلٌ كَانَ قَلْبُهُ مُعَلَّقًا بِالْمَسْجِدِ إِذَا خَرَجَ مِنْهُ حَتَّى يَعُودَ إِلَيْهِ وَرَجُلَانِ تَحَابًا فِي اللَّهِ فَاجْتَمَعَ عَلَى ذَالِكَ وَتَفَرَّقَا وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ، وَرَجُلٌ دَعَتْهُ ذَاتُ حَسْبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ عَزَّ وَجَلَّ، وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ .
আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: সাত প্রকার লোককে আল্লাহ তাঁর আরশের ছায়ার নিচে ছায়া দিবেন, ১. ন্যায়বিচারক বাদশা, ২. আল্লাহর ইবাদতে মগ্ন যুবক, ৩. ঐ ব্যক্তি যার অন্তর একবার মসজিদ থেকে বের হয়ে আসার পর আবার মসজিদে যাওয়ার জন্য উদগ্রিব থাকে, ৪. যে দু'জন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই একে অপরকে ভালোবাসে এবং এ উদ্দেশ্যে একে অপর থেকে বিচ্ছিন্ন হয়। ৫. ঐ ব্যক্তি যে একা আল্লাহর স্মরণে অশ্রুপ্রবাহিত করে, ৬. ঐ ব্যক্তি যাকে কোন উচ্চ বংশের নারী ব্যভিচারের জন্য আহ্বান করল আর সে তার উত্তরে বলল: আমি আল্লাহকে ভয় করি। ৭. ঐ ব্যক্তি যে এমনভাবে দান করে যে তার বাম হাত জানে না যে তার ডান হাত কি দান করেছে। (তিরমিযী, কিতাবুযযুহদ, বাব মা-জা-আ ফি হুব্বিল্লাহ- ২/১৯৪৯)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00