📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা 📄 কারো নিকট কখনো হাত পাতে না এমন ব্যক্তি জান্নাতী

📄 কারো নিকট কখনো হাত পাতে না এমন ব্যক্তি জান্নাতী


৪১. কারো নিকট কখনো হাত পাতে না এমন ব্যক্তিও জান্নাতে যাবে।
عَنْ ثَوْبَانَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ اللهِ مَنْ يَكْفُلُ لِي أَنْ لَا يَسْتَلَ النَّاسَ شَيْئًا أَتَكَفَّلُ لَهُ بِالْجَنَّةِ .
সাওবান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে ব্যক্তি আমাকে এ বিষয়ে জিম্মাদারী দিবে যে, সে কারো নিকট কখনো হাত পাতবে না আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। (আবু দাউদ, কিতাবুযযাকাত, বাব কারাহিয়্যাতুল মাসআলা- ১/১৪৪৬)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা 📄 রাগ দমনকারী ব্যক্তি জান্নাতী

📄 রাগ দমনকারী ব্যক্তি জান্নাতী


৪২. রাগ দমনকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।
عن أبي الدرداء (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ لَا تَغْضَبْ وَلَكَ الْجَنَّةُ .
আবু দারদা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: তুমি রাগ করো না তোমার জন্য রয়েছে জান্নাত। (ত্বাবারানী, সহীহ আল জামে' আসসাগীর লি আলবানী, ৬ষ্ঠ খণ্ড, হাদীস নং ৭২৫১)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা 📄 আসর ও ফজরের সালাত জামাতের সাথে আদায়কারী জান্নাতী

📄 আসর ও ফজরের সালাত জামাতের সাথে আদায়কারী জান্নাতী


৪৩. আসর ও ফজরের সালাত নিয়মিত জামায়াতের সাথে আদায়কারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।
عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِي (رض) عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ مَنْ صَلَّى الْبَرْدَيْنِ دَخَلَ الْجَنَّةِ .
আবু বকর বিন আবু মূসা আল আশ'আরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে ব্যক্তি দুটি ঠাণ্ডার সময় সালাত আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে। (মুসলিম, কিতাবুসসালা, বাব ফজল সালাতিসসুবহি ওয়াল আসর)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা 📄 যোহরের পূর্বে ৪ রাকআত সালাত আদায়কারী জান্নাতী

📄 যোহরের পূর্বে ৪ রাকআত সালাত আদায়কারী জান্নাতী


৪৪. যে ব্যক্তি নিয়মিত জোহরের পূর্বে চার রাক'আত সুন্নাত আদায় করে সে জান্নাতী।
عَنْ أَمْ حَبِيبَةَ (رض) قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ صَلَّى قَبْلَ الظهرِ أَرْبَعًا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ .
উম্মে হাবীবা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে ব্যক্তি জোহরের পূর্বে চার রাক'আত সালাত (নিয়মিত) আদায় করে তার ওপর আল্লাহ জাহান্নাম হারাম করেছেন। (তিরমিযী, কিতাবুসসালা বাব- ১/৩১৫)

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية