📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 অনিচ্ছাকৃত গর্ভপাত হওয়াতে ধৈর্যধারণকারী জান্নাতী

📄 অনিচ্ছাকৃত গর্ভপাত হওয়াতে ধৈর্যধারণকারী জান্নাতী


৩৮. যে নারী অনিচ্ছাকৃত গর্ভপাত হওয়াতে ধৈর্যধারণ করে সে জান্নাতী।

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ (رض) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ ، إِنَّ السَّقَطَ لَيَجُرُّ أُمَّهُ بِسَرَرِهِ إِلَى الْجَنَّةِ إِذَا احْتَسَبَتْهُ .
মুয়াজ বিন জাবাল (রা) নবী কারীম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, ঐ সত্তার কসম! যার হাতে আমার প্রাণ, অনিচ্ছাকৃত গর্ভপাতের মাধ্যমে ভূমিষ্ট হওয়া বাচ্চা, তার মায়ের আঙ্গুল ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। তবে এ শর্তে যে ঐ নারী সওয়াবের আশায় তাতে ধৈর্যধারণ করেছিল। (ইবনে মাজাহ, কিতাবুল জানায়েজ, বাব মাযায়া ফি মান উসীবা বি সাকত- ১/১৩০৫)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 ন্যায় বিচারকারী বিচারক জান্নাতী

📄 ন্যায় বিচারকারী বিচারক জান্নাতী


৩৯. ন্যায় বিচারকারী বিচারক জান্নাতী প্রবেশ করবে।
عَنْ بُرَيْدَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ الله ﷺ قَاضِيَانِ فِي النَّارِ وَقَاضٍ فِي الْجَنَّةِ قَاضٍ عَرَفَ الْحَقِّ فَقَضَى بِهِ فَهُوَ فِي الْجَنَّةِ وَقَاضِ النَّارِ . عَرَفَ الْحَقِّ فَجَارَ مُتَعَمِّدًا أَوْقَضَى بِغَيْرِ عِلْمٍ فَهُمَا فِي
বুরাইদা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: দু'প্রকারের বিচারক জাহান্নামী হবে, আর এক প্রকার জান্নাতে প্রবেশ করবে, ঐ বিচারক যে সত্যকে বুঝেছে এবং ঐ অনুযায়ী বিচার করেছে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে বিচারক সত্যকে বুঝেছে এবং জেনে বুঝে অন্যায়ভাবে বিচার করেছে এবং ঐ বিচারক যে, কোন যাচাই-বাছাই ব্যতীত বিচার করেছে সেও জাহান্নামী হবে। (হাকেম, সহীহ আল জামে; আসসাগীর লি আলবানী, ৩য় খণ্ড, হাদীস নং ৪১৭৪)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 মুসলিমের ইযযত রক্ষাকারী ব্যক্তি জান্নাতী

📄 মুসলিমের ইযযত রক্ষাকারী ব্যক্তি জান্নাতী


৪০. যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার ইয্যত রক্ষার ব্যাপারে ভূমিকা পালন করল সে জান্নাতে প্রবেশ করবে।
عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ (رض) قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ ذَبَّ عَنْ عِرْضِ أَخِيهِ بِالْغَيْبَةِ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُعْتِقَهُ مِنَ النَّارِ .
আসমা বিনতে ইয়াযিদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে ব্যক্তি কোন মুসলমানের অনুপস্থিতিতে তার অপমান থেকে তাকে রক্ষা করল তার ব্যাপারে আল্লাহর দায়িত্ব হল যে তাকে জাহান্নাম থেকে মুক্ত করা। (আহমদ, সহীহ আল জামে' আসসাগীর লি আলবানী, ৫ম খণ্ড, হাদীস নং ৬১১৬)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 কারো নিকট কখনো হাত পাতে না এমন ব্যক্তি জান্নাতী

📄 কারো নিকট কখনো হাত পাতে না এমন ব্যক্তি জান্নাতী


৪১. কারো নিকট কখনো হাত পাতে না এমন ব্যক্তিও জান্নাতে যাবে।
عَنْ ثَوْبَانَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ اللهِ مَنْ يَكْفُلُ لِي أَنْ لَا يَسْتَلَ النَّاسَ شَيْئًا أَتَكَفَّلُ لَهُ بِالْجَنَّةِ .
সাওবান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে ব্যক্তি আমাকে এ বিষয়ে জিম্মাদারী দিবে যে, সে কারো নিকট কখনো হাত পাতবে না আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। (আবু দাউদ, কিতাবুযযাকাত, বাব কারাহিয়্যাতুল মাসআলা- ১/১৪৪৬)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00