📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসী পাঠকারী জান্নাতী

📄 প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসী পাঠকারী জান্নাতী


৩৪. প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসী পাঠকারী জান্নাতে প্রবেশ করবে।

عنْ أَبِي أُمَامَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ قَرَا أَيَةً الْكُرْسِيِّ دُبُرَ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ لَمْ يَمْنَعْهُ مِنْ دُخُولِ الْجَنَّةِ إِلَّا أَنْ يموت .
আবু উমামা আল বাহেলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন: যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসী পাঠ করে তার জন্য মৃত্যু ব্যতীত জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোন বাধা নেই। (নাসায়ী, ইবনে হিব্বান ও ত্বাবারানী, সিলসিলা আহাদীস সহীহা লি আলবানী, ২য় খণ্ড, হাদীস নং ৯৭২)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 লা-হাওলা ওয়াকুয়্যাতা ইল্লা বিল্লা পাঠকারী জান্নাতী

📄 লা-হাওলা ওয়াকুয়্যাতা ইল্লা বিল্লা পাঠকারী জান্নাতী


৩৫. "লা- হাওলা ওলা কুয়্যাতা ইল্লা বিল্লা" অধিক পরিমাণে পাঠকারী জান্নাতের অধিকারী।

عَنْ أَبِي ذَرٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ أَلَا أَدُلُّكَ عَلَى كَنْزِ مِنْ كُنُوزِ الْجَنَّةِ قُلْتُ بَلَى يَا رَسُولَ اللَّهِ ﷺ قَالَ لَأَحَولَ وَلَا قُوَّةً الا بالله .
আবু যার (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন: আমি কি তোমাদেরকে জান্নাতের খনি সম্পর্কে অবগত করাব না? আমি বললাম: ইয়া রাসূলাল্লাহ! অবশ্যই অবগত করাবেন, তিনি বললেন : লা- হাওলা ওলা কুয়্যাতা ইল্লা বিল্লা (বলা)। (ইবনে মাজাহ, সুনান মাজালি আলবানী, ২য় খণ্ড, হাদীস নং ৩০৮৩)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠকারী জান্নাত

📄 সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠকারী জান্নাত


৩৬. "সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি" বেশি বেশি পাঠকারী জান্নাতে প্রবেশ করবে।

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ قَالَ سُبْحَانَ اللهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الْجَنَّةِ .
জাবের বিন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে ব্যক্তি "সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি" (বড়ত্বের অধিকারী আল্লাহ, তাঁর প্রশংসার সাথে পবিত্রতা বর্ণনা করছি) এ দোয়া করে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হয়। (তিরমিযী, সহীহ জামে আত্-তিরমিযী, লি আলবানী ৩য় খণ্ড হাদীস নং ২৭৫৭)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 যে ব্যক্তি সম্পদ রক্ষার্থে নিহত হয় সে জান্নাতী

📄 যে ব্যক্তি সম্পদ রক্ষার্থে নিহত হয় সে জান্নাতী


৩৭. যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে অন্যায়ভাবে নিহত হয়েছে সে জান্নাতে প্রবেশ করবে।

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ مَنْ قُتِلَ دُونَ مَالِهِ مَظْلُومًا فَلَهُ الْجَنَّةُ .
আবদুল্লাহ বিন আমর বিন আস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে অন্যায়ভাবে নিহত হল সে জান্নাতী। (নাসায়ী, কিতাব তাহরিমিদ্দাম, বাব মান কাতালা দুনা মালিhi- ৩/৩৮০৮)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00