📄 নবী, ছিদ্দিক, শহীদ ও স্বামীর নির্যাতনে ধৈর্যধারণকারী জান্নাতী
৩১. নবী, শহীদ, সিদ্দীক, মৃত্যুবরণকারী নবজাতক শিশু, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎকারী জান্নাতে প্রবেশ করবে এবং স্বীয় স্বামীর ভক্ত, অধিক সন্তান জন্মদানে কষ্ট সহ্যকারী এবং স্বামীর নির্যাতনে ধৈর্যধারণকারিণী ও জান্নাতে প্রবেশ করবে।
عَنْ كَعْبِ بْنِ عَجْرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ أَلَا أَخْبِرُكُمْ بِرِجَالِكُمْ مِّنْ أَهْلِ الْجَنَّةِ الْمَوْلُودُ فِي الْجَنَّةِ وَالرَّجُلُ يَزُورُ أَخَاهُ فِي نَاحِيَةِ الْمِصْرِ فِي اللَّهِ فِي الْجَنَّةِ أَلَا أَخْبِرُكُمْ بِنِسَائِكُمْ مِّنْ أهل الجنة الودود الولود، العود التي إذا ظلمت قالت هذه يدي في يدك، لا أذوق غمضا حتى ترضى ..
কা'ব বিন আজরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: আমি কি জান্নাতী পুরুষদের কথা তোমাদেরকে বলব না? নবী, শহীদ, সিদ্দীক, মৃত্যুবরণকারী নবজাতক শিশু, দূর থেকে স্বীয় মুসলিম ভাইকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দেখতে আসে এমন ব্যক্তি জান্নাতী, (তিনি আরো বলেন) আমি কি তোমাদেরকে জান্নাতী মহিলাদের ব্যাপারে অবগত করাব না? স্বীয় স্বামী ভক্ত, অধিক সন্তান প্রসবে ধৈর্যধারণকারী, ঐ সতী নারী যে তার স্বামীর অত্যাচারে ধৈর্যধারণ করে বলে যে, আমার হাত তোমার হাতে, আমি ততক্ষণ পর্যন্ত রাগ করব না যতক্ষণ না তুমি আমার প্রতি সন্তুষ্ট হও। (ত্বাবা, আল জামে'আসসাগীর লি আলবানী, হাদীস নং ২৬০১)
📄 শরীয়াতের হালালকৃত বিষয়কে হালাল বলে মনেকারী জান্নাতী
৩২. শরীয়তে হালালকৃত বিষয়গুলোকে হালাল এবং হারামকৃত বিষয়গুলোকে হারাম বলে জানা এবং সে অনুযায়ী আমলকারীও জান্নাতে প্রবেশ করবে।
عن جابر (رض) أن رجلاً سأل رسول الله ﷺ فقال أرأيت إذا صليت الصلوات المكتوبات وصمت رمضان وأحللت الحلال وحرمت الحرام ولم أزد على ذلك شيئا أدخل الجنة قال نعم .
জাবের (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ -কে জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ! যদি আমি ফরজ সালাত আদায় করি, রমযানে রোযা রাখি শরীয়তে হালালকৃত বিষয়গুলোকে হালাল বলে মনে জানি এবং যাতে হারামকৃত বিষয়গুলোকে হারাম বলে জানি, আর এর চেয়ে অধিক আর কোন কিছু না থাকে তাহলে কি আমি জান্নাত পাব? তিনি বললেন: হ্যাঁ। (মুসলিম, কিতাবুল ঈমান, বাব বায়ান আল্লাজি ইয়দখুলুল জান্না)
📄 দু'জন অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার মৃত্যুতে ধৈর্য ধারণকারী ব্যক্তি জান্নাতী
৩৩. দু'জন অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার মৃত্যুতে ধৈর্যধারণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।
عن أبي هريرة (رض) أن رسول الله ﷺ قال لنسوة الأنصار . لا يموت لإحداكن ثلاثة من الولد فتحتسبه إلا دخلت الجنة فقالت امرأة أو اثنتان يا رسول الله؟ قال أو اثنتان .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ ﷺ এক আনসারী মহিলাকে লক্ষ্য করে বললেন : তোমাদের মধ্যে যার দুটি সন্তান মৃত্যুবরণ করে আর সে তাতে সওয়াবের আশা নিয়ে ধৈর্যধারণ করে সে জান্নাতী হয়, তাদের মধ্যে এক নারী জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! যদি দু'জন মৃত্যুবরণ করে? তিনি বললেন : দু'জন মৃত্যুবরণ করলেও। (মুসলিম, কিতাবুল বিররি ওয়াসসিলা, বাব ফজলু মান ইয়ামুতু লাহু ওলাদ ফায়াহসাবুহু)
📄 প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসী পাঠকারী জান্নাতী
৩৪. প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসী পাঠকারী জান্নাতে প্রবেশ করবে।
عنْ أَبِي أُمَامَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ قَرَا أَيَةً الْكُرْسِيِّ دُبُرَ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ لَمْ يَمْنَعْهُ مِنْ دُخُولِ الْجَنَّةِ إِلَّا أَنْ يموت .
আবু উমামা আল বাহেলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন: যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসী পাঠ করে তার জন্য মৃত্যু ব্যতীত জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোন বাধা নেই। (নাসায়ী, ইবনে হিব্বান ও ত্বাবারানী, সিলসিলা আহাদীস সহীহা লি আলবানী, ২য় খণ্ড, হাদীস নং ৯৭২)