📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 যার চোখ অন্ধ হয়ে গেছে এবং তাতে ধৈর্যধারণকারী জান্নাতী

📄 যার চোখ অন্ধ হয়ে গেছে এবং তাতে ধৈর্যধারণকারী জান্নাতী


২৭. যার চোখ অন্ধ হয়ে যায় আর সে তাতে ধৈর্যধারণ করে সে জান্নাতে প্রবেশ করবে।

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ (رض) قَالَ سَمِعْتُ النَّبِيُّ ﷺ يَقُولُ إِنَّ اللَّهَ تَعَالَى قَالَ إِذَا ابْتَلَيْتُ عَبْدِى بِحَبِيبَتَيْهِ فَصَبَرَ عَرَّضْتُهُ مِنْهُمَا الْجَنَّةَ .
আনাস বিন মালেক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি নবী কারীম কে বলতে শুনেছি, তিনি বলেন: আল্লাহ বলেন: আমি যখন আমার কোন প্রিয় বান্দাকে তার দুটি প্রিয় অঙ্গ (চোখ দ্বারা) পরীক্ষা করি, আর সে তাতে ধৈর্যধারণ করে তখন এর বিনিময়ে আমি তাকে জান্নাত দান করি। (বোখারী, কিতাবুল মারাজ, বাব ফজলু মান জাহাবা বাসারুহু)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 পিতা-মাতার সেবাকারী জান্নাতী

📄 পিতা-মাতার সেবাকারী জান্নাতী


২৮. পিতা-মাতার সেবাকারী জান্নাতী প্রবেশ করবে।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) عَنِ النَّبِيِّ ﷺ رَغِمَ أَنْفُهُ رَغِمَ أَنْفُهُ مَنْ لَمْ يَدْخُلِ الْجَنَّةَ أَدْرَكَ أَبَوَيْهِ عِنْدَ الْكِبَرِ أَحَدُهُمَا أَوْ كِلَاتِهِمَا
আবু হুরাইরা (রা) নবী কারীম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: ঐ ব্যক্তির নাক ধুলায় ধুলণ্ঠিত হোক, ঐ ব্যক্তির নাক ধুলায় ধুলণ্ঠিত হোক, ঐ ব্যক্তির নাক ধুলায় ধুলণ্ঠিত হোক, যে তার পিতা-মাতাকে বা তাদের কোন একজনকে বা উভয়কে বৃদ্ধ বয়সে পেল অথচ তাদের সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে পারল না। (মুসলিম, কিতাবুল বির ওয়াসসিলা, বাব তাকদীম বিরুল ওয়ালিদাইন আলা তাতাউ' বিসসালা)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 মুসলমানদের কোন কষ্টদায়ক বস্তু দূরকারী জান্নাতী

📄 মুসলমানদের কোন কষ্টদায়ক বস্তু দূরকারী জান্নাতী


২৯. মুসলমানদের কোন কষ্টদায়ক বস্তু দূরকারী জান্নাতী প্রবেশ করবে।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ إِنَّ الشَّجَرَةَ كَانَتْ تُؤْذِي الْمُسْلِمِينَ فَجَاءَ رَجُلٌ فَقَطَعَهَا فَدَخَلَ الْجَنَّةَ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: একটি গাছ মুসলমানদেরকে কষ্ট দিতে ছিল, তখন এক ব্যক্তি এসে তা কেটে দিল, এর বিনিময়ে সে জান্নাত লাভ করল। (মুসলিম, কিতাবুল বির ওয়াসসিলা, বাব ফজলু ইযালাতিল আযা মিনাত্তারীক)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 রোগে ধৈর্যধারণকারী জান্নাতী

📄 রোগে ধৈর্যধারণকারী জান্নাতী


৩০. রোগে ধৈর্যধারণকারী জান্নাতী প্রবেশ করবে।

عَنْ عَطَاءِ بْنِ رَبَاحٍ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ (رض) أَلَا أُرِيكَ امْرَأَةٌ منْ أَهْلِ الْجَنَّةِ؟ قُلْتُ بَلَى قَالَ هَذِهِ الْمَرْأَةُ السَّوْدَاءُ أَنْتِ النَّبِيِّ ﷺ قالَتْ إِنِّي أَصْرَعُ وَإِنِّي أَنْكَشَفُ فَادْعُ اللَّهَ لِي، قَالَ إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الْجَنَّةَ، وَإِنْ شِئْتِ دَعَوْتِ اللَّهَ أَنْ يُعَافِيكَ فَقَالَتْ اصْبِرُ فَقَالَتْ إِنِّي تَكَشَفُ فَادْعُ اللَّهَ لِي أَنْ لَا أَنْكَشَفَ فَدَعَا لَهَا .
আতা বিন রাবাহ থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে আব্বাস (রা) আমাকে বলেছেন, আমি কি তোমাকে একজন জান্নাতী রমণী দেখাব না? আমি বললাম, কেন নয়, তিনি এক মহিলার প্রতি ইঙ্গিত করে বললেন: গতকাল যে মহিলাটি নবী কারীম এর নিকট এসে বলল যে, আমি মিরগী রুগী, আর এ রোগে আক্রান্ত হলে আমার সতর খুলে যায়, তাই আপনি কি আমার জন্য আল্লাহর নিকট দোয়া করবেন যেন আল্লাহ্ আমাকে সুস্থ করেন? তিনি বললেন: যদি তুমি চাও তাহলে ধৈর্য ধারণ কর আর এর বিনিময়ে আল্লাহ তোমাকে সুস্থ করবে। আর যদি তুমি চাও তা হলে আমি তোমার জন্য দোয়া করি, তিনি তোমাকে সুস্থ করে দিবেন। তখন ঐ নারী বলল: আমি ধৈর্য ধারণ করব, কিন্তু সাথে এ আবেদনও করছি যে, এ রোগে আক্রান্ত হলে আমার সতর খুলে যায়, আপনি আমার জন্য দোয়া করুন যাতে আমার সতর না খুলে, রাসূলুল্লাহ তার জন্য দোয়া করলেন। (বোখারী, কিতাবুল মারজা, বাব ফজলু মান ইয়ুসরাউ মিনাররিহ)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00