📄 বেশি বেশি সালাম বিনিময়কারী জান্নাতী
২৩. বেশি বেশি সালাম বিনিময়কারী জান্নাতী প্রবেশ করবে।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ يَا أَيُّهَا النَّاسُ أَفْسُوا السَّلامَ وَأَطْعِمُوا الطَّعَامَ وَصَلُّوا وَالنَّاسُ نِيَامٌ تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلَامٍ .
আবদুল্লাহ বিন সালাম (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: হে মানবমণ্ডলী! সালাম বিনিময় কর, মানুষকে আহার করাও, যখন মানুষ ঘুমন্ত থাকে তখন সালাত আদায় কর, তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। (তিরমিযী, আবওয়াব সিফাতুল কিয়ামা, অনুচ্ছেদ নং ১০/২০১৯)
📄 রুগী দেখাশোনাকারী জান্নাতী
২৪. রুগী দেখাশোনাকারী জান্নাতী প্রবেশ করবে।
عَنْ ثَوْبَانَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ عَائِدُ الْمَرِيضِ فِي مَخْرَفَةِ الْجَنَّةِ حَتَّى يَرْجِعَ .
সাওবান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: রুগীর দেখাশোনাকারী যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের বাগানে থাকে। (মুসলিম, কিতাবুল বির ওয়াসসিলা, বাব ফযলু ইয়াদাতির মারিজ)
📄 আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দ্বীনের জ্ঞান অন্বেষণকারী জান্নাতী
২৫. আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য দ্বীনের জ্ঞান অন্বেষণকারী জান্নাতী প্রবেশ করবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيْهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী কারীম ইরশাদ করেছেন: যে ব্যক্তি দ্বীনী ইলম অর্জনের জন্য পথ চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। (মুসলিম, কিতাবুজ যিকর ওয়াদ দুআ, বাব ফযলুল ইজতিমা' আলা তিলাওয়াতিল কুরআন)
📄 সকাল-সন্ধ্যায় সাইয়্যেদুল ইস্তেগফার পাঠকারী জান্নাতী
২৬. সকাল-সন্ধ্যা সাইয়েদুল ইস্তেগফার পাঠকারী জান্নাতী প্রবেশ করবে।
عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ سَيِّدُ الاسْتِغْفَارِ أَنْ تَقُولَ اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا سْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَى وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ قَالَ وَمَنْ قَالَهَا مِنَ النَّهَارِ مُوقِنًا بِهَا فَمَاتَ مِنْ يَوْمِهِ قَبْلَ أَنْ يَمَسَّى فَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ وَمَنْ قَالَهَا مِنَ اللَّيْلِ وَهُوَ مُوقِنٌ بِهَا فَمَاتَ قَبْلَ أَنْ يَصْبَحَ فَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ .
সাদ্দাদ বিন আওস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: সাইয়েদুল ইস্তেগফার হল "আল্লাহুম্মা আন্তা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা, খালাকতানী, ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহdিকা, ওয়া ওয়দিকা মাস্তাতা'তু আউজুবিকা মিন সারি মা সানা'তু, আবুউলাকা বিনি'মাতিকা আলাইয়্যা, আবুও বিজানবি, ফাগফিরলী ফাইন্নাহু লাইয়াগফিরুজুনুবা ইল্লা আন্তা।
হে আল্লাহ! তুমি আমার প্রভু, তুমি ব্যতীত ইবাদতের যোগ্য আর কোন উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আর আমি হচ্ছি তোমার বান্দা, আর আমি আমার সাধ্যমতো তোমার প্রতিশ্রুতিতে অঙ্গীকারাবদ্ধ। আমি আমার কৃতকর্মের অনিষ্টতা থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি, আমার প্রতি তোমার নেয়ামতের স্বীকৃতি প্রদান করছি, আর আমি আমার গুনাহসমূহ স্বীকার করছি, অতএব তুমি আমাকে ক্ষমা কর, নিশ্চয় তুমি ব্যতীত গুনাহ মাফকারী আর কেউ নেই। যে ব্যক্তি একীনসহ এ দুয়া দিনের বেলায় পাঠ করে, আর সন্ধ্যার পূর্বে মৃত্যুবরণ করে সে জান্নাতী, আর যে ব্যক্তি রাতের বেলা একীনসহ এ দোয়া পাঠ করে এবং সকাল হওয়ার পূর্বে মৃত্যুবরণ করে সেও জান্নাতী। (বোখারী, মুখতাসার সহী বুখারী লি যুবাইদী, হাদীস নং ২০৭০)