📄 কুরআনের হিফাজাতকারী জান্নাতী
২২. কুরআনের হেফাজতকারী জান্নাতে যাবে।
عَنْ أَبِي سَعِيدِ وَ الْخُدْرِيِّ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ إِذَا دَخَلَ الْجَنَّةَ اقْرَأْ وَاصْعَدُ فَيَقْرَءُ وَيَصْعَدُ بِكُلِّ آيَةٍ دَرَجَةً حَتَّى يَقْرَهُ آخِرَ شَيْءٍ مَعَهُ .
আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: কুরআন সংরক্ষণকারী যখন জান্নাতে যাবে তখন তাকে বলা হবে কুরআন পাঠ করতে থাক এবং এক এক স্তর করে আরোহণ করতে থাক। তখন সে প্রত্যেক আয়াত পাঠের মাধ্যমে একেক স্তর করে আরোহণ করবে। এমনকি তার সংরক্ষিত (মুখস্তকৃত) সর্বশেষ আয়াত পাঠ করে সে তার নির্দিষ্ট স্থানে আরোহণ করবে এবং সেটাই তার ঠিকানা হবে। (ইবনে মাজাহ, কিতাবুল আদব, আবওয়াবুজজিকর, বাব সাওয়াবুল কুরআন- ২/৩০৪৭)
📄 বেশি বেশি সালাম বিনিময়কারী জান্নাতী
২৩. বেশি বেশি সালাম বিনিময়কারী জান্নাতী প্রবেশ করবে।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ يَا أَيُّهَا النَّاسُ أَفْسُوا السَّلامَ وَأَطْعِمُوا الطَّعَامَ وَصَلُّوا وَالنَّاسُ نِيَامٌ تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلَامٍ .
আবদুল্লাহ বিন সালাম (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: হে মানবমণ্ডলী! সালাম বিনিময় কর, মানুষকে আহার করাও, যখন মানুষ ঘুমন্ত থাকে তখন সালাত আদায় কর, তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। (তিরমিযী, আবওয়াব সিফাতুল কিয়ামা, অনুচ্ছেদ নং ১০/২০১৯)
📄 রুগী দেখাশোনাকারী জান্নাতী
২৪. রুগী দেখাশোনাকারী জান্নাতী প্রবেশ করবে।
عَنْ ثَوْبَانَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ عَائِدُ الْمَرِيضِ فِي مَخْرَفَةِ الْجَنَّةِ حَتَّى يَرْجِعَ .
সাওবান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: রুগীর দেখাশোনাকারী যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের বাগানে থাকে। (মুসলিম, কিতাবুল বির ওয়াসসিলা, বাব ফযলু ইয়াদাতির মারিজ)
📄 আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দ্বীনের জ্ঞান অন্বেষণকারী জান্নাতী
২৫. আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য দ্বীনের জ্ঞান অন্বেষণকারী জান্নাতী প্রবেশ করবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيْهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী কারীম ইরশাদ করেছেন: যে ব্যক্তি দ্বীনী ইলম অর্জনের জন্য পথ চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। (মুসলিম, কিতাবুজ যিকর ওয়াদ দুআ, বাব ফযলুল ইজতিমা' আলা তিলাওয়াতিল কুরআন)