📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 প্রতিবেশীর প্রতি উত্তম আচরণকারী জান্নাতী

📄 প্রতিবেশীর প্রতি উত্তম আচরণকারী জান্নাতী


২০. প্রতিবেশীর প্রতি উত্তম আচরণকারী জান্নাতে প্রবেশ করবে।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللهِ ﷺ فَلَانَةٌ تَصُومُ النَّهَارَ وَتَقُومُ اللَّيْلَ وَتُؤْذِي جَيْرَانَهَا قَالَ هِيَ فِي النَّارِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَانَةٌ تُصَلِّي الْمَكْتُوبَةَ وَتُصَدِّقُ بِالْأَنْوَارِ مِنَ الْأَقِطِ وَلَا تُؤْذِي جِيرَانَهَا قَالَ هِيَ فِي الْجَنَّةِ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি জিজ্ঞেস করল হে আল্লাহর রাসূল ওমুক নারী দিনে রোযা রাখে, রাতে তাহাজ্জুদ সালাত পড়ে, কিন্তু সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, নবী কারীম বললেন: সে জাহান্নামী। অতঃপর সাহাবাগণ জিজ্ঞেস করল যে, অন্য এক নারী শুধু ফরয সালাত আদায় করে, আর পনিরের এক টুকরা করে তা দান করে, কিন্তু সে তার প্রতিবেশীকে কোন কষ্ট দেয় না। তিনি বললেন: সে জান্নাতী। (আহমদ, তামামুল মিন্না বিবায়ানিল খিসাল আল মুওজিবা বিল জান্না, হাদীস নং ১৩৬)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আল্লাহর নিরানব্বই নাম মুখস্থকারী জান্নাতী

📄 আল্লাহর নিরানব্বই নাম মুখস্থকারী জান্নাতী


২১. আল্লাহর নিরানব্বই নাম মুখস্তকারী জান্নাতে প্রবেশ করবে।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِنَّ اللَّهَ تَعَالَى تِسْعَةٌ وَتِسْعِينَ إِسْمًا أَوْ مِانَةٌ إِلَّا وَاحِدًا مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: আল্লাহর নিরানব্বইটি নাম আছে, যে ব্যক্তি তা মুখস্ত করবে সে জান্নাতে যাবে। (বোখারী ও মুসলিম, আললু'লু ওয়াল মারজান। ২য় খণ্ড হাদীস নং ১৭১৪)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 কুরআনের হিফাজাতকারী জান্নাতী

📄 কুরআনের হিফাজাতকারী জান্নাতী


২২. কুরআনের হেফাজতকারী জান্নাতে যাবে।

عَنْ أَبِي سَعِيدِ وَ الْخُدْرِيِّ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ إِذَا دَخَلَ الْجَنَّةَ اقْرَأْ وَاصْعَدُ فَيَقْرَءُ وَيَصْعَدُ بِكُلِّ آيَةٍ دَرَجَةً حَتَّى يَقْرَهُ آخِرَ شَيْءٍ مَعَهُ .
আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: কুরআন সংরক্ষণকারী যখন জান্নাতে যাবে তখন তাকে বলা হবে কুরআন পাঠ করতে থাক এবং এক এক স্তর করে আরোহণ করতে থাক। তখন সে প্রত্যেক আয়াত পাঠের মাধ্যমে একেক স্তর করে আরোহণ করবে। এমনকি তার সংরক্ষিত (মুখস্তকৃত) সর্বশেষ আয়াত পাঠ করে সে তার নির্দিষ্ট স্থানে আরোহণ করবে এবং সেটাই তার ঠিকানা হবে। (ইবনে মাজাহ, কিতাবুল আদব, আবওয়াবুজজিকর, বাব সাওয়াবুল কুরআন- ২/৩০৪৭)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 বেশি বেশি সালাম বিনিময়কারী জান্নাতী

📄 বেশি বেশি সালাম বিনিময়কারী জান্নাতী


২৩. বেশি বেশি সালাম বিনিময়কারী জান্নাতী প্রবেশ করবে।

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ يَا أَيُّهَا النَّاسُ أَفْسُوا السَّلامَ وَأَطْعِمُوا الطَّعَامَ وَصَلُّوا وَالنَّاسُ نِيَامٌ تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلَامٍ .
আবদুল্লাহ বিন সালাম (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: হে মানবমণ্ডলী! সালাম বিনিময় কর, মানুষকে আহার করাও, যখন মানুষ ঘুমন্ত থাকে তখন সালাত আদায় কর, তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। (তিরমিযী, আবওয়াব সিফাতুল কিয়ামা, অনুচ্ছেদ নং ১০/২০১৯)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00