📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 ইয়াতীমের লালন-পালনকারী জান্নাতী

📄 ইয়াতীমের লালন-পালনকারী জান্নাতী


১৬. ইয়াতীমের লালন-পালনকারী জান্নাতী হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ كَافِلُ الْيَتِيمِ لَهُ أَوْ لِغَيْرِهِ أَنَا وَهُوَ كَهَاتَيْنِ فِي الْجَنَّةِ وَأَشَارَ مَالِكَ بِالسَّبَابَةِ والوسطى .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: ইয়াতীমের লালন-পালনকারী, চাই ইয়াতীম তার আত্মীয় হোক আর অনাত্মীয় ও আমি জান্নাতে এ দু' আঙ্গুলের ন্যায় এ বলে তিনি তাঁর দু' আঙ্গুলকে একত্রিত করে দেখালেন যে এভাবে এক সাথে থাকব। ইমাম মালেক (র) শাহাদাত ও মধ্যাঙ্গুলের প্রতি ইশারা করে দেখিয়েছেন। (মুসলিম, কিতাবুযযুহদ, বাব ফজলুল ইহসান ইলা আল আরমিলা ওয়াল মিসকীন ওয়াল ইয়াতীম)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 যার হাজ্জ কবুল হয়েছে সে জান্নাতী

📄 যার হাজ্জ কবুল হয়েছে সে জান্নাতী


১৭. যার হাজ্জ কবুল হয়েছে সে জান্নাতী।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ الْعُمْرَةُ إِلَى العُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاء إِلَّا الجنة .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, এক ওমরা থেকে অপর ওমরার মাঝে যে পাপ করা হয়, পরবর্তী ওমরা তার জন্য কাফফারা আর কবুল হজ্জের একমাত্র পুরস্কার হল জান্নাত। (বোখারী ও মুসলিম, কিতাবুল ওমরা, বাব ওজুবুল ওমরা ওয়া ফজলুহা)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 মসজিদ নির্মাণকারী জান্নাতে প্রবেশকারী

📄 মসজিদ নির্মাণকারী জান্নাতে প্রবেশকারী


১৮. মসজিদ নির্মাণকারী জান্নাতে প্রবেশকারী।

عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانٍ (رض) قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ مَنْ بَنَى لِلَّهِ مَسْجِدًا بَنَى اللَّهُ لَهُ فِي الْجَنَّةِ مِثْلَهُ .
ওসমান বিন আফফান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ কে বলতে শুনেছি, তিনি বলেন: যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য অনুরূপ একটি ঘর জান্নাতে নির্মাণ করবেন। (মুসলিম, কিতাবুযযুহদ, বাব ফজলু বিনায়িল মাসজিদ)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 লজ্জাস্থান ও জিহ্বা সংরক্ষণকারী জান্নাতী

📄 লজ্জাস্থান ও জিহ্বা সংরক্ষণকারী জান্নাতী


১৯. লজ্জাস্থান ও জিহ্বা সংরক্ষণকারী জান্নাতে প্রবেশ করবে।

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ يَضْمَنُ لِي مَا بَيْنَ لِحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنُ لَهُ الجَنَّةَ .
সাহাল বিন সা'দ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে ব্যক্তি তার দাড়ি ও গোঁফের মধ্যবর্তীস্থান (মুখ এবং উভয় পায়ের মধ্যবর্তী স্থান (লজ্জাস্থান) সংরক্ষণের জিম্মা গ্রহণ করবে আমি তার জন্য জান্নাতের জিম্মা গ্রহণ করব। (বোখারী, কিতাবুর রিকাক, বাব হিফজুল লিসান)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00