📄 আল্লাহর রাস্তায় জিহাদকারী জান্নাতে প্রবেশ করবে
১৪. আল্লাহর রাস্তায় জিহাদকারী জান্নাতে প্রবেশ করবে।
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ (رض) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ قَاتَلَ فِي سَبِيلِ اللَّهِ مِنْ رَجُلٍ مُسْلِمٍ فَوَاقِ نَاقَةٍ وَجَبَتْ لَهُ الْجَنَّةَ .
মুয়াজ বিন জাবাল (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী কারীম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করেছে যতক্ষণ কোন উটের দুধ দোহন করতে সময় লাগে তার জন্য জান্নাত ওয়াজিব। (তিরমিযী, আবওয়াব ফজলুল জিহাদ, বাবা মা যায়া ফিল মুজাহিদ ওয়াল মুকাতিব, ওয়ান্নাকেহ- ২/১৩৫৩)
📄 মুত্তাকী এবং চরিত্রবান জান্নাতে যাবে
১৫. মুত্তাকী এবং চরিত্রবান জান্নাতে যাবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ ﷺ عَنْ أَكْثَرِ مَا يَدْخُلُ النَّاسُ الْجَنَّةَ قَالَ تَقْوَى اللَّهِ وَحُسْنُ الْخُلُقِ وَسُئِلَ عَنْ أَكْثَرِ مَا يَدْخُلُ النَّاسُ النَّارَ قَالَ الْفَمُ وَالْفَرْجُ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ -কে জিজ্ঞেস করা হল কোন আমলের কারণে সর্বাধিক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে? তিনি বললেন: তাকওয়া (আল্লাহ ভীতি) ও উত্তম চরিত্র। (তিরমিযী, কিতাবুল বির ওয়াসসিলা, বাব মাযায়া ফি হুসনিল খুলক)
📄 ইয়াতীমের লালন-পালনকারী জান্নাতী
১৬. ইয়াতীমের লালন-পালনকারী জান্নাতী হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ كَافِلُ الْيَتِيمِ لَهُ أَوْ لِغَيْرِهِ أَنَا وَهُوَ كَهَاتَيْنِ فِي الْجَنَّةِ وَأَشَارَ مَالِكَ بِالسَّبَابَةِ والوسطى .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: ইয়াতীমের লালন-পালনকারী, চাই ইয়াতীম তার আত্মীয় হোক আর অনাত্মীয় ও আমি জান্নাতে এ দু' আঙ্গুলের ন্যায় এ বলে তিনি তাঁর দু' আঙ্গুলকে একত্রিত করে দেখালেন যে এভাবে এক সাথে থাকব। ইমাম মালেক (র) শাহাদাত ও মধ্যাঙ্গুলের প্রতি ইশারা করে দেখিয়েছেন। (মুসলিম, কিতাবুযযুহদ, বাব ফজলুল ইহসান ইলা আল আরমিলা ওয়াল মিসকীন ওয়াল ইয়াতীম)
📄 যার হাজ্জ কবুল হয়েছে সে জান্নাতী
১৭. যার হাজ্জ কবুল হয়েছে সে জান্নাতী।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ الْعُمْرَةُ إِلَى العُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاء إِلَّا الجنة .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, এক ওমরা থেকে অপর ওমরার মাঝে যে পাপ করা হয়, পরবর্তী ওমরা তার জন্য কাফফারা আর কবুল হজ্জের একমাত্র পুরস্কার হল জান্নাত। (বোখারী ও মুসলিম, কিতাবুল ওমরা, বাব ওজুবুল ওমরা ওয়া ফজলুহা)