📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 ওজু করার পর দুই রাকাত সালাত আদায়কারী জান্নাতী

📄 ওজু করার পর দুই রাকাত সালাত আদায়কারী জান্নাতী


১১. ওজুর পর দুই রাক'আত নফল সালাত (তাহিয়‍্যাতুল ওজু) রীতিমত আদায়কারীও জান্নাতে প্রবেশ করবে।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ اللهُ لِبِلَالٍ صَلَاةٌ الغَدَاةِ يَا بِلَالُ حَدِّثْنِي بِأَرْجِي عَمَلٍ عَمِلْتَهُ عِنْدَكَ فِي الْإِسْلَامِ يَدَيَّ فِي الْجَنَّةِ قَالَ مَنْفَعَةٌ فَإِنِّي سَمِعْتُ اللَّيْلَةَ خَشْفَ نَعْلَيْكَ بَيْنَ يَدَى : بلال مَا عَمِلَتُ عَمَلاً فِي الْإِسْلَامِ ارْجِي عِنْدِي مَنْفَعَةٌ مِنْ أَنِّي لَمْ أَتَطَهَّرْ طُهُورًا تَامَّا فِي سَاعَةٍ مِّنْ لَيْلٍ أَوْنَهَارِ إِلَّا صَلَّيْتُ بِذَالِكَ الظُّهُورِ مَا كَتَبَ اللَّهُ لِي أَنْ أُصَلَّى .
একদিন আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ফজরের সালাতের পর বেলাল (রা)-কে জিজ্ঞেস করলেন, হে বেলাল! ইসলাম গ্রহণের পর তোমার এমন কি আমল আছে যার বিনিময়ে তুমি পুরস্কৃত হওয়ার আশা রাখ? কেননা আজ রাতে আমি জান্নাতে আমার সামনে তোমার চলার শব্দ পেয়েছি। বেলাল (রা) বলল: আমি এর চেয়ে অধিক কোন আমল তো দেখছি না যে, দিনে বা রাতে যখনই আমি ওজু করি তখনই যতটুকু আল্লাহ তাওফীক দেন ততটুকু নফল সালাত আমি আদায় করি। (বুখারী ও মুসলিম, মুখতাসার সহীহ মুসলিম লি আলবানী, হাদীস নং ১৬৮২)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 যথাযথ সালাত আদায়কারী ও স্বামীর অনুগত নারী জান্নাতী

📄 যথাযথ সালাত আদায়কারী ও স্বামীর অনুগত নারী জান্নাতী


১১. যথাযথ সালাতী ও স্বামীর অনুগত স্ত্রী জান্নাতে প্রবেশ করবে।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ إِذَا صَلَّتِ المرأة خَمْسَهَا وَصَامَتْ شَهْرَهَا وَحَصْنَتْ فَرْجَهَا وَأَطَاعَتْ زَوْجَهَا قِيلَ لَهَا ادْخُلِي الْجَنَّةَ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شِئْتَ .
ইরশাদ আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ করেছেন: যে মহিলা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রমযান মাসে রোযা রাখে, স্বীয় লজ্জাস্থান সংরক্ষণ করে, স্বীয় স্বামীর অনুগত থাকে শেষ বিচারের দিন তাকে বলা হবে যে, জান্নাতের যে দরজা দিয়ে খুশি তা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ কর। (ইবনে হিব্বান, সহীহ আল জামে আসসাগীর ওয়া যিয়াদাতিহি লি আলবানী, ১ম খণ্ড হাদীস নং ৬৭৩)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আম্বিয়া, শহীদ ও জীবন্ত প্রথিত সন্তান জান্নাতী

📄 আম্বিয়া, শহীদ ও জীবন্ত প্রথিত সন্তান জান্নাতী


১৩. আম্বিয়া, শহীদ, ঈমানদারদের নবজাতক শিশু মৃত্যুবরণকারী এবং জীবন্ত প্রোথিত সন্তান (অন্ধকার যুগে যা করা হতো) জান্নাতে প্রবেশ করবে।

عَنْ حَسْنَا بِنْتِ مُعَاوِيَةَ (رض) قَالَتْ حَدَّثَنَا عَمِّى قَالَ قُلْتُ لِلنَّبِيِّ الله مَنْ فِي الْجَنَّةِ؟ قَالَ النَّبِيِّ فِي الْجَنَّةِ وَالشَّهِيدُ فِي الْجَنَّةِ وَالْمَوْلُودُ فِي الْجَنَّةِ وَالْوَلِيدُ فِي الْجَنَّةِ .
হাসনা বিনতে মুয়াবিয়া (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমাকে আমার চাচা এ হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেন: আমি নবী কারীম -কে জিজ্ঞেস করেছি যে, কোন ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে? তিনি বললেন: নবীরা জান্নাতী, শহীদরা জান্নাতী, (মৃত্যুবরণকারী নবজাতক শিশু জান্নাতী, (অন্ধকার যুগে)) জীবন্ত প্রোথিত শিশু জান্নাতী। (আবু দাউদ, কিতাবুল জিহাদ, বাব ফি ফজলিশ্মহাদা- ২/২২০০)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আল্লাহর রাস্তায় জিহাদকারী জান্নাতে প্রবেশ করবে

📄 আল্লাহর রাস্তায় জিহাদকারী জান্নাতে প্রবেশ করবে


১৪. আল্লাহর রাস্তায় জিহাদকারী জান্নাতে প্রবেশ করবে।
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ (رض) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ قَاتَلَ فِي سَبِيلِ اللَّهِ مِنْ رَجُلٍ مُسْلِمٍ فَوَاقِ نَاقَةٍ وَجَبَتْ لَهُ الْجَنَّةَ .
মুয়াজ বিন জাবাল (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী কারীম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করেছে যতক্ষণ কোন উটের দুধ দোহন করতে সময় লাগে তার জন্য জান্নাত ওয়াজিব। (তিরমিযী, আবওয়াব ফজলুল জিহাদ, বাবা মা যায়া ফিল মুজাহিদ ওয়াল মুকাতিব, ওয়ান্নাকেহ- ২/১৩৫৩)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00