📄 আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনয়নকারী জান্নাতী
৯. আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনায় আনন্দ অনুভবকারী, ইসলামকে সন্তুষ্ট চিত্তে স্বীয় দ্বীন হিসেবে বিশ্বাসকারীও জান্নাতে প্রবেশ করবে।
عَنْ أَبِي سَعِيدِ نِ الْخُدْرِيِّ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ مَنْ قَالَ رَضِيتُ بِاللهِ رَبَّا وَبِالإِسْلامِ دِينًا وَبِمُحَمَّدٍ رَسُولاً وَجَبَتْ لَهُ الْجَنَّةَ .
আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে ব্যক্তি বলে যে, আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মদকে নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। তার জন্য জান্নাত ওয়াজিব। (আবু দাউদ, আবওয়াবুল বিতর, বাব ফিল ইস্তেগফার- ১/১৩৫৩)
📄 দুই বা দুয়ের অধিক কন্যাকে সুশিক্ষা দানকারী জান্নাতী
১০. দুই বা দুয়ের অধিক কন্যাকে সুশিক্ষা দানকারী এবং বালেগা হওয়ার পর তাদেরকে সুপাত্রে পাত্রস্থকারী ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে।
عَنْ أَنَسِ বِنِ মَالِكٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ عَالَ جَارِيَتَيْنِ حَتَّى تَبْلُغَ جَاءَ يَوْمَ الْقِيَامَةِ أَنَا وَهُوَ وَضَمَّمَ أَصَابِعَهُ .
আনাস বিন মালেক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে ব্যক্তি দু'জন কন্যা তাদের প্রাপ্তবয়স্কা হওয়া পর্যন্ত লালন-পালন করল, শেষ বিচারের দিন আমি ও ঐ ব্যক্তি এক সাথে উপস্থিত হব, একথা বলে তিনি তাঁর দুই আঙ্গুলকে একত্রিত করে দেখালেন (যে এভাবে)। (মুসলিম, কিতাবুল বির ওয়াসসিলা, বাব ফযলল ইহসান ইলালবানাত)
📄 ওজু করার পর দুই রাকাত সালাত আদায়কারী জান্নাতী
১১. ওজুর পর দুই রাক'আত নফল সালাত (তাহিয়্যাতুল ওজু) রীতিমত আদায়কারীও জান্নাতে প্রবেশ করবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ اللهُ لِبِلَالٍ صَلَاةٌ الغَدَاةِ يَا بِلَالُ حَدِّثْنِي بِأَرْجِي عَمَلٍ عَمِلْتَهُ عِنْدَكَ فِي الْإِسْلَامِ يَدَيَّ فِي الْجَنَّةِ قَالَ مَنْفَعَةٌ فَإِنِّي سَمِعْتُ اللَّيْلَةَ خَشْفَ نَعْلَيْكَ بَيْنَ يَدَى : بلال مَا عَمِلَتُ عَمَلاً فِي الْإِسْلَامِ ارْجِي عِنْدِي مَنْفَعَةٌ مِنْ أَنِّي لَمْ أَتَطَهَّرْ طُهُورًا تَامَّا فِي سَاعَةٍ مِّنْ لَيْلٍ أَوْنَهَارِ إِلَّا صَلَّيْتُ بِذَالِكَ الظُّهُورِ مَا كَتَبَ اللَّهُ لِي أَنْ أُصَلَّى .
একদিন আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ফজরের সালাতের পর বেলাল (রা)-কে জিজ্ঞেস করলেন, হে বেলাল! ইসলাম গ্রহণের পর তোমার এমন কি আমল আছে যার বিনিময়ে তুমি পুরস্কৃত হওয়ার আশা রাখ? কেননা আজ রাতে আমি জান্নাতে আমার সামনে তোমার চলার শব্দ পেয়েছি। বেলাল (রা) বলল: আমি এর চেয়ে অধিক কোন আমল তো দেখছি না যে, দিনে বা রাতে যখনই আমি ওজু করি তখনই যতটুকু আল্লাহ তাওফীক দেন ততটুকু নফল সালাত আমি আদায় করি। (বুখারী ও মুসলিম, মুখতাসার সহীহ মুসলিম লি আলবানী, হাদীস নং ১৬৮২)
📄 যথাযথ সালাত আদায়কারী ও স্বামীর অনুগত নারী জান্নাতী
১১. যথাযথ সালাতী ও স্বামীর অনুগত স্ত্রী জান্নাতে প্রবেশ করবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ إِذَا صَلَّتِ المرأة خَمْسَهَا وَصَامَتْ شَهْرَهَا وَحَصْنَتْ فَرْجَهَا وَأَطَاعَتْ زَوْجَهَا قِيلَ لَهَا ادْخُلِي الْجَنَّةَ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شِئْتَ .
ইরশাদ আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ করেছেন: যে মহিলা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রমযান মাসে রোযা রাখে, স্বীয় লজ্জাস্থান সংরক্ষণ করে, স্বীয় স্বামীর অনুগত থাকে শেষ বিচারের দিন তাকে বলা হবে যে, জান্নাতের যে দরজা দিয়ে খুশি তা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ কর। (ইবনে হিব্বান, সহীহ আল জামে আসসাগীর ওয়া যিয়াদাতিহি লি আলবানী, ১ম খণ্ড হাদীস নং ৬৭৩)