📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 ন্যায়পরায়ণ বাদশা, অনুগ্রহকারী ও নরম অন্তর ওয়ালা জান্নাতী

📄 ন্যায়পরায়ণ বাদশা, অনুগ্রহকারী ও নরম অন্তর ওয়ালা জান্নাতী


৮. ন্যায়পরায়ণ বাদশা, অপরের প্রতি অনুগ্রহকারী, নরম অন্তর, কারো নিকট কোন কিছু চায় না এমন ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে।

عَنْ عِبَاضِ بْنِ حِمَارِ الْمُجَاشِعِي (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ ذَاتَ يَوْمٍ فِي خُطْبَتِهِ وَأَهْلُ الْجَنَّةِ ثَلَاثَةٌ دُوَسُلْطَانٍ مُقْسِطِ مُتَصَدِّةٍ وَمُوَافَقٍ رَجُلٍ رَحِيمٍ رَقِيقِ الْقَلْبِ لِكُلِّ ذِي قُرْبَى وَمُسْلِمٍ وَعَفِيفٍ مُتَعَفَّفِ ذُو عَيَالٍ.
ইয়াজ বিন হিমার মাজাসেয়ী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: তিন প্রকারের লোক জান্নাতে প্রবেশ করবে। ন্যায়পরায়ণ বাদশা, সত্যবাদী, নেক আমলকারী, আর ঐ ব্যক্তি যে প্রত্যেক আত্মীয়ের সাথে এবং প্রত্যেক মুসলমানের সাথে দয়া করে। ঐ ব্যক্তি যে লজ্জাস্থানকে সংরক্ষণ করে এবং বিনা প্রয়োজনে কারো নিকট কোন কিছু চায় না। (মুসলিম, কিতাবুল জান্না ওয়া সিফাতু নায়িমিহা, বাব সিফাতু আহলিল জান্না ওয়ান্নার)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনয়নকারী জান্নাতী

📄 আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনয়নকারী জান্নাতী


৯. আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনায় আনন্দ অনুভবকারী, ইসলামকে সন্তুষ্ট চিত্তে স্বীয় দ্বীন হিসেবে বিশ্বাসকারীও জান্নাতে প্রবেশ করবে।

عَنْ أَبِي سَعِيدِ نِ الْخُدْرِيِّ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ مَنْ قَالَ رَضِيتُ بِاللهِ رَبَّا وَبِالإِسْلامِ دِينًا وَبِمُحَمَّدٍ رَسُولاً وَجَبَتْ لَهُ الْجَنَّةَ .
আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে ব্যক্তি বলে যে, আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মদকে নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। তার জন্য জান্নাত ওয়াজিব। (আবু দাউদ, আবওয়াবুল বিতর, বাব ফিল ইস্তেগফার- ১/১৩৫৩)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 দুই বা দুয়ের অধিক কন্যাকে সুশিক্ষা দানকারী জান্নাতী

📄 দুই বা দুয়ের অধিক কন্যাকে সুশিক্ষা দানকারী জান্নাতী


১০. দুই বা দুয়ের অধিক কন্যাকে সুশিক্ষা দানকারী এবং বালেগা হওয়ার পর তাদেরকে সুপাত্রে পাত্রস্থকারী ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে।

عَنْ أَنَسِ বِنِ মَالِكٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ عَالَ جَارِيَتَيْنِ حَتَّى تَبْلُغَ جَاءَ يَوْمَ الْقِيَامَةِ أَنَا وَهُوَ وَضَمَّمَ أَصَابِعَهُ .
আনাস বিন মালেক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে ব্যক্তি দু'জন কন্যা তাদের প্রাপ্তবয়স্কা হওয়া পর্যন্ত লালন-পালন করল, শেষ বিচারের দিন আমি ও ঐ ব্যক্তি এক সাথে উপস্থিত হব, একথা বলে তিনি তাঁর দুই আঙ্গুলকে একত্রিত করে দেখালেন (যে এভাবে)। (মুসলিম, কিতাবুল বির ওয়াসসিলা, বাব ফযলল ইহসান ইলালবানাত)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 ওজু করার পর দুই রাকাত সালাত আদায়কারী জান্নাতী

📄 ওজু করার পর দুই রাকাত সালাত আদায়কারী জান্নাতী


১১. ওজুর পর দুই রাক'আত নফল সালাত (তাহিয়‍্যাতুল ওজু) রীতিমত আদায়কারীও জান্নাতে প্রবেশ করবে।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ اللهُ لِبِلَالٍ صَلَاةٌ الغَدَاةِ يَا بِلَالُ حَدِّثْنِي بِأَرْجِي عَمَلٍ عَمِلْتَهُ عِنْدَكَ فِي الْإِسْلَامِ يَدَيَّ فِي الْجَنَّةِ قَالَ مَنْفَعَةٌ فَإِنِّي سَمِعْتُ اللَّيْلَةَ خَشْفَ نَعْلَيْكَ بَيْنَ يَدَى : بلال مَا عَمِلَتُ عَمَلاً فِي الْإِسْلَامِ ارْجِي عِنْدِي مَنْفَعَةٌ مِنْ أَنِّي لَمْ أَتَطَهَّرْ طُهُورًا تَامَّا فِي سَاعَةٍ مِّنْ لَيْلٍ أَوْنَهَارِ إِلَّا صَلَّيْتُ بِذَالِكَ الظُّهُورِ مَا كَتَبَ اللَّهُ لِي أَنْ أُصَلَّى .
একদিন আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ফজরের সালাতের পর বেলাল (রা)-কে জিজ্ঞেস করলেন, হে বেলাল! ইসলাম গ্রহণের পর তোমার এমন কি আমল আছে যার বিনিময়ে তুমি পুরস্কৃত হওয়ার আশা রাখ? কেননা আজ রাতে আমি জান্নাতে আমার সামনে তোমার চলার শব্দ পেয়েছি। বেলাল (রা) বলল: আমি এর চেয়ে অধিক কোন আমল তো দেখছি না যে, দিনে বা রাতে যখনই আমি ওজু করি তখনই যতটুকু আল্লাহ তাওফীক দেন ততটুকু নফল সালাত আমি আদায় করি। (বুখারী ও মুসলিম, মুখতাসার সহীহ মুসলিম লি আলবানী, হাদীস নং ১৬৮২)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00