📄 নরম দিল, ভদ্র ও প্রত্যেক ভাল ব্যক্তি জান্নাতে যাবে
৩. নরম দিল, ভদ্র, খোশ মেজাজ ও প্রত্যেক ভালো ব্যক্তি যাকে চিনে।
عَنِ ابْنِ مَسْعُودٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ حُرِّمَ عَلَى النَّارِ كُلَّ لَئِن سَهْلِ قَرِيبٍ مِّنَ النَّاسِ .
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: প্রত্যেক নরম অন্তর ভদ্র এবং মানুষের সাথে মিশুক লোকদের জন্য জাহান্নাম হারাম। (আহমেদ)
📄 রাসূল (সা)-এর অনুসরণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে
৪. রাসূলুল্লাহ এর অনুসরণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ إِلَّا مَنْ أَبَى قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَنْ يَابِي قَالَ مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ وَمَنْ عَصَانِي فَقَدْ أَبِي .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে ঐ সব লোক ব্যতীত যারা জান্নাতে যেতে চায় না। সাহাবাগণ জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! কে জান্নাতে যেতে চায় না? তিনি বললেন: যে ব্যক্তি আমার অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমার নাফরমানী করে সে জাহান্নামী। (বুখারী, কিতাবুল ইতে'সাম বিল কিতাবি ওয়াস্সুন্ন। বাব ইকতেদা বি সুনানি রাসূলিল্লাহ)
📄 প্রতিদিন ১২ রাকাত সুন্নাতে মুয়াক্কাদা আদায়কারী জান্নাতী
৫. আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যে ব্যক্তি প্রতিদিন বার রাক'আত সালাত (ফজরের পূর্বে দু'রাক'আত, জোহরের পূর্বে চার রাকআত, পরে দু'রাকআত, মাগরিবের পরে দু'রাক'আত, এশার পরে দু'রাক'আত সুন্নাত) আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে।
عَنْ أَمْ حَبِيبَةَ (رض) زَوْجِ النَّبِيِّ ﷺ يَقُولُ مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يُصَلِّى لِلَّهِ كُلَّ يَوْمٍ تَنْتَى عَشَرَةَ رَكْعَةً تَطَوُّعًا غَيْرَ فَرِيضَةٍ إِلَّا بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ .
নবী কারীম -এর স্ত্রী, উম্মে হাবীবা (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ -কে বলতে শুনেছেন, তিনি বলেন : যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রতিদিন ফরজ ব্যতীত বার রাক'আত নফল সালাত আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। (মুসলিম, কিতাব সালাতুল মুসাফেরীন, বাব ফযলু সুনানিরত্মাতিবা)
📄 আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী জান্নাতী
৬. আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী জান্নাতে প্রবেশ করবে।
عَنْ أَبِي أَيُّوبَ (رض) قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ دُلَّنِي عَلَى عَمَلٍ أَعْمَلُهُ يُدْنِينِي مِنَ الْجَنَّةِ وَيُبَاعِدُنِي مِنَ النَّارِ قَالَ تَعْبُدُ اللَّهَ وَلَا تُشْرِكْ بِهِ شَيْئًا وَتُقِيمُ الصَّلَاةَ وَتُؤْتِي الزَّكَاةَ وَتَصِلُ ذَا رِحْمِكَ فَلَمَّا أَدْبَرَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ تَمَسَّكَ بِمَا أُمِرَ بِهِ دَخَلَ الْجَنَّةَ .
আবু আইউব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: এক ব্যক্তি নবী কারীম এর নিকট এসে বলল: আমাকে এমন কোন আমলের কথা বলেন যা আমাকে জান্নাতের নিকটবর্তী এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। তিনি বললেন: আল্লাহর ইবাদত কর এবং তাঁর সাথে কাউকে অংশীদার করবে না। সালাত কায়েম কর, যাকাত আদায় কর, আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখ, যখন ঐ লোক ফিরে যেতে লাগল তখন রাসূলুল্লাহ বললেন: তাকে যা করতে বলা হল যদি সে এর ওপর আমল করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। (মুসলিম, কিতাবুল ঈমান, বাব বয়ানুল ঈমান আল্লাযী ইয়াদখুলুল জান্নাহ)