📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 গরীব মিসকীন ও ফকীররা জান্নাতে যাবে

📄 গরীব মিসকীন ও ফকীররা জান্নাতে যাবে


২. জান্নাতে গরীব-মিসকীন, ফকীর পরমুখাপেক্ষী দুর্বল লোকদের সংখ্যাগরিষ্ঠকা।

عَنْ حَارِثَةَ بْنِ وَهَبٍ (رض) سَمِعَ النَّبِيَّ ﷺ قَالَ أَلَا أُخْبِرُكُمْ بِأَهْلِ الْجَنَّةِ؟ قَالُوا بَلَى قَالَ كُلُّ ضَعِيفَ مُتَضَعَّفُ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَهُ ثُمَّ قَالَ أَلَا أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ؟ قَالُوا بَلَى قَالَ كُلَّ عُتُلٍ جَوَاطٍ مُسْتَكْبِرٍ .
হারেসা বিন ওহাব (রা) নবী কারীম-কে বলতে শুনেছেন, তিনি ইরশাদ করেছেন: আমি কি তোমাদেরকে জান্নাতী লোকদের গুণাবলীর কথা বলব না? সাহাবাগণ বলল: হ্যাঁ বলুন। তিনি বললেন: প্রত্যেক দুর্বল, লোক চোখে হেয়, কিন্তু সে যদি কোন বিষয়ে আল্লাহর নামে কসম করে তাহলে আল্লাহ তার কসম পূর্ণ করবেন। অতঃপর তিনি বললেন: আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকদের কথা বলব না? তারা বলল, বলুন। তিনি বললেন: প্রত্যেক ঝগড়াকারী, দুশ্চরিত্র, অহংকারী ব্যক্তি। (মুসলিম)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 নরম দিল, ভদ্র ও প্রত্যেক ভাল ব্যক্তি জান্নাতে যাবে

📄 নরম দিল, ভদ্র ও প্রত্যেক ভাল ব্যক্তি জান্নাতে যাবে


৩. নরম দিল, ভদ্র, খোশ মেজাজ ও প্রত্যেক ভালো ব্যক্তি যাকে চিনে।
عَنِ ابْنِ مَسْعُودٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ حُرِّمَ عَلَى النَّارِ كُلَّ لَئِن سَهْلِ قَرِيبٍ مِّنَ النَّاسِ .
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: প্রত্যেক নরম অন্তর ভদ্র এবং মানুষের সাথে মিশুক লোকদের জন্য জাহান্নাম হারাম। (আহমেদ)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 রাসূল (সা)-এর অনুসরণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে

📄 রাসূল (সা)-এর অনুসরণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে


৪. রাসূলুল্লাহ এর অনুসরণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ إِلَّا مَنْ أَبَى قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَنْ يَابِي قَالَ مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ وَمَنْ عَصَانِي فَقَدْ أَبِي .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে ঐ সব লোক ব্যতীত যারা জান্নাতে যেতে চায় না। সাহাবাগণ জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! কে জান্নাতে যেতে চায় না? তিনি বললেন: যে ব্যক্তি আমার অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমার নাফরমানী করে সে জাহান্নামী। (বুখারী, কিতাবুল ইতে'সাম বিল কিতাবি ওয়াস্সুন্ন। বাব ইকতেদা বি সুনানি রাসূলিল্লাহ)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 প্রতিদিন ১২ রাকাত সুন্নাতে মুয়াক্কাদা আদায়কারী জান্নাতী

📄 প্রতিদিন ১২ রাকাত সুন্নাতে মুয়াক্কাদা আদায়কারী জান্নাতী


৫. আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যে ব্যক্তি প্রতিদিন বার রাক'আত সালাত (ফজরের পূর্বে দু'রাক'আত, জোহরের পূর্বে চার রাকআত, পরে দু'রাকআত, মাগরিবের পরে দু'রাক'আত, এশার পরে দু'রাক'আত সুন্নাত) আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে।

عَنْ أَمْ حَبِيبَةَ (رض) زَوْجِ النَّبِيِّ ﷺ يَقُولُ مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يُصَلِّى لِلَّهِ كُلَّ يَوْمٍ تَنْتَى عَشَرَةَ رَكْعَةً تَطَوُّعًا غَيْرَ فَرِيضَةٍ إِلَّا بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ .
নবী কারীম -এর স্ত্রী, উম্মে হাবীবা (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ -কে বলতে শুনেছেন, তিনি বলেন : যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রতিদিন ফরজ ব্যতীত বার রাক'আত নফল সালাত আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। (মুসলিম, কিতাব সালাতুল মুসাফেরীন, বাব ফযলু সুনানিরত্মাতিবা)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00