📄 নরম দিল, খোশ মেজাজ ও সর্বদা আল্লাহ ভীতু লোক জান্নাতী
২৫. জান্নাতে প্রবেশকারী ব্যক্তিদের গুণাবলী
১. নরম দিল, খোশ মেজাজ, সর্বদা আল্লাহ ভীতু কারো কোন ক্ষতিকারী নয় এমন ধৈর্যশীল ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ يَدْخُلُ الْجَنَّةَ أَقْوَامٍ مِثْلَ أَفْئِدَةِ الطَّيْرِ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: জান্নাতে প্রবেশ করবে এমন ব্যক্তি যাদের অন্তরসমূহ হবে পাখির অন্তরের ন্যায়। (মুসলিম, কিতাবুল জান্না ওয়া সিফাতু নায়িমিহা)
📄 গরীব মিসকীন ও ফকীররা জান্নাতে যাবে
২. জান্নাতে গরীব-মিসকীন, ফকীর পরমুখাপেক্ষী দুর্বল লোকদের সংখ্যাগরিষ্ঠকা।
عَنْ حَارِثَةَ بْنِ وَهَبٍ (رض) سَمِعَ النَّبِيَّ ﷺ قَالَ أَلَا أُخْبِرُكُمْ بِأَهْلِ الْجَنَّةِ؟ قَالُوا بَلَى قَالَ كُلُّ ضَعِيفَ مُتَضَعَّفُ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَهُ ثُمَّ قَالَ أَلَا أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ؟ قَالُوا بَلَى قَالَ كُلَّ عُتُلٍ جَوَاطٍ مُسْتَكْبِرٍ .
হারেসা বিন ওহাব (রা) নবী কারীম-কে বলতে শুনেছেন, তিনি ইরশাদ করেছেন: আমি কি তোমাদেরকে জান্নাতী লোকদের গুণাবলীর কথা বলব না? সাহাবাগণ বলল: হ্যাঁ বলুন। তিনি বললেন: প্রত্যেক দুর্বল, লোক চোখে হেয়, কিন্তু সে যদি কোন বিষয়ে আল্লাহর নামে কসম করে তাহলে আল্লাহ তার কসম পূর্ণ করবেন। অতঃপর তিনি বললেন: আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকদের কথা বলব না? তারা বলল, বলুন। তিনি বললেন: প্রত্যেক ঝগড়াকারী, দুশ্চরিত্র, অহংকারী ব্যক্তি। (মুসলিম)
📄 নরম দিল, ভদ্র ও প্রত্যেক ভাল ব্যক্তি জান্নাতে যাবে
৩. নরম দিল, ভদ্র, খোশ মেজাজ ও প্রত্যেক ভালো ব্যক্তি যাকে চিনে।
عَنِ ابْنِ مَسْعُودٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ حُرِّمَ عَلَى النَّارِ كُلَّ لَئِن سَهْلِ قَرِيبٍ مِّنَ النَّاسِ .
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: প্রত্যেক নরম অন্তর ভদ্র এবং মানুষের সাথে মিশুক লোকদের জন্য জাহান্নাম হারাম। (আহমেদ)
📄 রাসূল (সা)-এর অনুসরণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে
৪. রাসূলুল্লাহ এর অনুসরণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ إِلَّا مَنْ أَبَى قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَنْ يَابِي قَالَ مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ وَمَنْ عَصَانِي فَقَدْ أَبِي .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে ঐ সব লোক ব্যতীত যারা জান্নাতে যেতে চায় না। সাহাবাগণ জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! কে জান্নাতে যেতে চায় না? তিনি বললেন: যে ব্যক্তি আমার অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমার নাফরমানী করে সে জাহান্নামী। (বুখারী, কিতাবুল ইতে'সাম বিল কিতাবি ওয়াস্সুন্ন। বাব ইকতেদা বি সুনানি রাসূলিল্লাহ)