📄 ইবনে দাহদাহ (রা) জান্নাতী
১৯. ইবনে দাহদাহ (রা) জান্নাতী।
عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ عَلَى ابْنِ دَحْدَاحٍ لَمَّ أَتِي بِفَرَسٍ عَرَى فَعَقَلَهُ رَجُلٌ فَرَكِبَهُ فَجَعَلَ يَتَوَقَّصُ بِهِ وَتَحْنُ نَتَّبِعُهُ نَسْعَى خَلْفَهُ قَالَ فَقَالَ رَجُلٌ مِّنَ الْقَوْمِ إِنَّ النَّبِيَّ ﷺ قَالَ كَمْ مِنْ عَدْقٍ مُّعَلَّقَ أَوْ مُদْلَى فِي الْجَنَّةِ لِابْنِ الدَّحْدَاحِ .
জাবের বিন সামুরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইবনে দাহদার জানাযার সালাত পড়ানোর পর তাঁর পাশে উন্মুক্ত পিঠ বিশিষ্ট একটি ঘোড়া আনা হল, এক ব্যক্তি তা ধরল এবং রাসূলুল্লাহ তাতে আরোহণ করলেন। ঘোড়াটি তখন ভয়ে ভীত হয়ে বলতে লাগল, আমরা আপনার পিছনে পিছনে চলতে ছিলাম। হঠাৎ লোকদের মধ্য থেকে একজন বলে উঠল যে, নবী কারীম ইরশাদ করেছেন: ইবনে দাহদার জন্য জান্নাতে কত ফল ঝুলছে। (মুসলিম, কিতাবুল জানায়েয, বাব রকুবুল মুসাল্লি আলা আল জানাযা ইয়া ইনসারাফা)
📄 উম্মুল মুমিনীন হাফসা (রা) জান্নাতী
২০. উম্মুল মু'মেনীন হাফসা (রা) জান্নাতী।
عَنْ أَنَسٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ قَالَ جِبْرِيلُ رَاجِعُ حَفْصَةً فَإِنَّهَا صَوَّامَةٌ قَوَّامَةٌ وَإِنَّهَا زَوْجَتُكَ فِي الْجَنَّةِ .
ইরশাদ করেছেন: আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ জিবরীল আমাকে বলেছে যে, আপনি হাফসা (রা) থেকে প্রত্যাবর্তন করুন, কেননা সে অধিক রোযাদার ও অধিক নফল সালাত আদায়কারী এবং সে জান্নাতে আপনার স্ত্রী। (হাকেম, সহীহ আল জামে আসসাগীর লি আলবানী, ৪র্থ খণ্ড, হাদীস নং ৪৭২৭)