📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জায়েদ বিন হারেসা (রা) জান্নাতী

📄 জায়েদ বিন হারেসা (রা) জান্নাতী


১৫. যায়েদ বিন হারেসা (রাঃ) জান্নাতী।
বুরাইদা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ ﷺ ইরশাদ করেছেনঃ আমি জান্নাতে প্রবেশ করতেই আমাকে এক যুবতী স্বাগতম জানাল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কার জন্য? সে বললঃ যায়েদ বিন হারেসার জন্য। (ইবনে জারের, সহীহ আল জামে আসসাগীর লি আলবানী, হাদীস নং ৩০৩১)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 গুমাইসা বিনতে মিলহান (রা) জান্নাতী

📄 গুমাইসা বিনতে মিলহান (রা) জান্নাতী


১৬. ওমাইসা বিনতে মিলহান (রাঃ) জান্নাতী।
আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ ﷺ ইরশাদ করেছেনঃ আমি জান্নাতে প্রবেশ করে আমার সামনে কারো চলার আওয়াজ পেলাম। আমি (জিবরীলকে) জিজ্ঞেস করলাম এ কিসের আওয়াজ? আমাকে বলা হল যে এটা ওমাইসা বিনতে মিলহানের চলার আওয়াজ। (আহমদ, সহীহ আল জামে আসসাগীর লি আলবানী, হাদীস নং ৩০৩০)

নোটঃ উল্লেখ্য যে, ওমাইসা বিনতে মিলহানের শ্বশুর ও ছেলে ওহুদ যুদ্ধে শহীদ হয়েছিল, আর তাঁর হারাম বিন মিলহান বি’রে মাউনার ঘটনায় শহীদ হয়েছিল। আর সে নিজে কুফুরুস দ্বীপে আক্রমণ করে প্রত্যাবর্তনকারী সৈন্যদের অন্তর্ভুক্ত ছিল, আর ঐ সফরেই তিনি আল্লাহর প্রিয় হয়ে গিয়েছিলেন।

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 হারেসার বিন নুমান (রা) জান্নাতী

📄 হারেসার বিন নুমান (রা) জান্নাতী


১৭. হারেসা বিন নো’মান (রাঃ) জান্নাতী।
আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ্ ইরশাদ করেছেন: আমি জান্নাতে প্রবেশ করে ক্বেরাতের আওয়াজ শুনতে পেলাম, আমি জিজ্ঞেস করলাম এ কে? ফেরেশতা উত্তরে বলল: হারেসা বিন নো'মান। একথা শুনে তিনি বললেন: এটিই নেকীর প্রতিদান এটিই নেকীর প্রতিদান। (হাকেম, সহীহ আল জামে আসসাগীর লি আলবানী, হাদীস নং ৩৩৬৬)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 মক্কা থেকে মদীনায় হিজরতকারী জান্নাতী

📄 মক্কা থেকে মদীনায় হিজরতকারী জান্নাতী


১৮. মক্কা থেকে মদীনায় হিজরতকারীদেরকে রাসূলুল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন।

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ أَتَعْلَمُ أَوَّلَ زُمْرَةٍ تَدْخُلُ الْجَنَّةَ مِنْ أُمَّنِي؟ قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ فَقَالَ المُهْجِرُونَ يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ إِلَى بَابِ الْجَنَّةِ وَيَسْتَفْتِحُونَ فَيَقُولُ لَهُمُ الْخَزَنَةُ أَوْقَدْ حُسِبْتُمْ؟ فَيَقُولُونَ بِأَيِّ شَيْءٍ نُحَاسَبُ؟ وَإِنَّمَا كَانَتْ أَسْيَافُنَا عَلَى عَوَائِقِنَا فِي سَبِيلِ اللَّهِ حَتَّى مِتْنَا عَلَى ذَالِكَ؟ قَالَ فَيُفْتَحُ لَهُمْ فَيُقِيلُوْنَ فِيْهِ أَرْبَعِينَ عَامًا قَبْلَ أَنْ يَدْخُلَهَا النَّاسُ .
আবদুল্লাহ বিন আমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: তোমরা কি জান যে, আমার উম্মতের মধ্যে কোন দলটি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে? আমি বললাম: আল্লাহ এবং তাঁর রাসূলই সর্বাধিক জ্ঞাত। তখন তিনি বললেন: মক্কা থেকে মদীনায় হিজরতকারীরা শেষ বিচারের দিন জান্নাতের দরজায় আসতেই তাদের জন্য দরজা খুলে যাবে। জান্নাতের দারওয়ান তাদেরকে জিজ্ঞেস করবে, তোমাদের হিসাব নিকাশ হয়ে গেছে? তখন তারা বলবে কিসের হিসাব? আমাদের তরবারী আল্লাহর পথে আমাদের কাঁধে ছিল আর ঐ অবস্থায়ই আমরা মৃত্যুবরণ করেছি। তখন জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেয়া হবে, আর তারা অন্যদের জান্নাতে প্রবেশের চল্লিশ বছর পূর্বে সেখানে প্রবেশ করে আনন্দ করতে থাকবে। (হাকেম, সিলসিলা আহাদিস সহীহা লি আলবানী; হাদীস নং ৮৫২)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00