📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাফর বিন আবু তালেব এবং হামজা (রা) জান্নাতী

📄 জাফর বিন আবু তালেব এবং হামজা (রা) জান্নাতী


১৪. জাফর বিন আবু তালেব এবং হামজা (রা) জান্নাতী।
عَنِ ابْنِ عَبَّاسٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ دَخَلْتُ الْجَنَّةَ الْبَارِحَةَ فَنَظَرْتُ فِيهَا فَإِذَا جَعْفَرُ يَطِيرُ مَعَ الْمَلَائِكَةِ وَإِذَا حَمْزَةُ مُتَّكِئُ عَلَى سَرِيرٍ .
ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: গতরাতে আমি জান্নাতে প্রবেশ করে দেখতে পেলাম যে, জাফর ফেরেশতাদের সাথে উড়ে বেড়াচ্ছে। আর হামজা ঘাটে হেলান দিয়ে বসে আছে। (ত্ববারানী, সহীহ আল জামে আসসাগীর লি আলবানী, হাদীস নং ৩০২৮)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জায়েদ বিন হারেসা (রা) জান্নাতী

📄 জায়েদ বিন হারেসা (রা) জান্নাতী


১৫. যায়েদ বিন হারেসা (রাঃ) জান্নাতী।
বুরাইদা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ ﷺ ইরশাদ করেছেনঃ আমি জান্নাতে প্রবেশ করতেই আমাকে এক যুবতী স্বাগতম জানাল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কার জন্য? সে বললঃ যায়েদ বিন হারেসার জন্য। (ইবনে জারের, সহীহ আল জামে আসসাগীর লি আলবানী, হাদীস নং ৩০৩১)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 গুমাইসা বিনতে মিলহান (রা) জান্নাতী

📄 গুমাইসা বিনতে মিলহান (রা) জান্নাতী


১৬. ওমাইসা বিনতে মিলহান (রাঃ) জান্নাতী।
আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ ﷺ ইরশাদ করেছেনঃ আমি জান্নাতে প্রবেশ করে আমার সামনে কারো চলার আওয়াজ পেলাম। আমি (জিবরীলকে) জিজ্ঞেস করলাম এ কিসের আওয়াজ? আমাকে বলা হল যে এটা ওমাইসা বিনতে মিলহানের চলার আওয়াজ। (আহমদ, সহীহ আল জামে আসসাগীর লি আলবানী, হাদীস নং ৩০৩০)

নোটঃ উল্লেখ্য যে, ওমাইসা বিনতে মিলহানের শ্বশুর ও ছেলে ওহুদ যুদ্ধে শহীদ হয়েছিল, আর তাঁর হারাম বিন মিলহান বি’রে মাউনার ঘটনায় শহীদ হয়েছিল। আর সে নিজে কুফুরুস দ্বীপে আক্রমণ করে প্রত্যাবর্তনকারী সৈন্যদের অন্তর্ভুক্ত ছিল, আর ঐ সফরেই তিনি আল্লাহর প্রিয় হয়ে গিয়েছিলেন।

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 হারেসার বিন নুমান (রা) জান্নাতী

📄 হারেসার বিন নুমান (রা) জান্নাতী


১৭. হারেসা বিন নো’মান (রাঃ) জান্নাতী।
আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ্ ইরশাদ করেছেন: আমি জান্নাতে প্রবেশ করে ক্বেরাতের আওয়াজ শুনতে পেলাম, আমি জিজ্ঞেস করলাম এ কে? ফেরেশতা উত্তরে বলল: হারেসা বিন নো'মান। একথা শুনে তিনি বললেন: এটিই নেকীর প্রতিদান এটিই নেকীর প্রতিদান। (হাকেম, সহীহ আল জামে আসসাগীর লি আলবানী, হাদীস নং ৩৩৬৬)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00