📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 বদর যুদ্ধে ও বৃক্ষের নিচে বাইয়াত গ্রহণকারী জান্নাতী

📄 বদর যুদ্ধে ও বৃক্ষের নিচে বাইয়াত গ্রহণকারী জান্নাতী


৯. বদরের যুদ্ধে অংশগ্রহণকারী এবং বৃক্ষের নিচে বাইয়াত গ্রহণকারীরা জান্নাতী।

عَنْ جَابِرٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَنْ يَدْخُلَ النَّارَ رَجُلٌ شَهِدَ بَدْرًا وَالْحُدَيْبِيَّةَ .
জাবের (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: বদরের যুদ্ধে এবং হুদাবিয়ার সন্ধিতে অংশগ্রহণকারী কোন লোক জাহান্নামী হবে না। (আহমদ, সিলসিলা আহadিস সহীহা লি আলবানী; হাদীস নং ২১৬০)

নোট: হুদাবিয়ার সন্ধি ৬ হি: যিলকাদ মাসে সংঘটিত হয়, সাহাবাগণ হুদায়বিয়ার ময়দানে একটি গাছের নিচে রাসূলুল্লাহ এর হাতে হাত রেখে তাঁর আনুগত্যে জীবন দেয়ার ওপর বাইয়াত গ্রহণ করে। আর ঐ বাইয়াতে অংশগ্রহণকারী সমস্ত সাহাবাকে আসহাবুসশাজারা বলা হয়।

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 চারজন (৪) জন মহিলা জান্নাতী রমণীদের সর্দার

📄 চারজন (৪) জন মহিলা জান্নাতী রমণীদের সর্দার


১০. মারইয়াম বিনতে ইমরান, ফাতেমা বিনতে মুহাম্মদ রাসূলুল্লাহ এর স্ত্রী খাদিজা, ফেরাউনের স্ত্রী আছিয়া জান্নাতী রমণীদের সরদার হবে।

عَنْ جَابِرٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ سَيِّدَاتُ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ بَعْدَ مَرْيَمَ بِنْتِ عِمْرَانَ فَاطِمَةُ وَخَدِيجَةُ وَاسِيَةُ امْرَأَةٌ فِرْعَوْنَ .
জাবের (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন: জান্নাতী রমণীদের সরদার মারইয়াম বিনতে ইমরান এর পরে ফাতেমা, খাদিজা ও ফেরাউনের স্ত্রী আছিয়া। (তাবরানী, সিলসিলা আহাদিস সহীহা লি আলবানী; হাদীস নং ১৪৩৪)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জায়েদ বিন আমর (রা) জান্নাতী

📄 জায়েদ বিন আমর (রা) জান্নাতী


১১. যায়েদ বিন আমর (রা) জান্নাতী।

عَنْ عَائِشَةَ (رض) قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ دَخَلْتُ الْجَنَّةَ فَرَأَيْتُ لِزَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ دَرَجَتَيْنِ .
আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন: আমি জান্নাতে প্রবেশ করে যায়েদ বিন আমর বিন নুফাইলের দুটি স্তর দেখতে পেলাম। (ইবনে আসাকের, সিলসিলা আহাদিস সহীহা লি আলবানী, হাদীস নং ১৪০৬)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আম্মার বিন ইয়াসার ও সালমান ফারেসী (রা) জান্নাতী

📄 আম্মার বিন ইয়াসার ও সালমান ফারেসী (রা) জান্নাতী


১২. আবদুল্লাহ বিন আমর বিন হারাম (রা) জান্নাতী

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ (رض) يَقُولُ لَمَّا قُتِلَ عَبْدُ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ حَرَامٍ يَوْمَ أَحَدٍ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ يَا جَابِرُ أَلَا أَخْبِرْكَ مَا قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لِأَبِيكَ قُلْتُ بَلَى قَالَ مَا كَلَّمَ اللَّهُ أَحَدًا إِلَّا مِنْ وَرَاءِ حِجَابٍ وَكَلَّمَ أَبَاكَ كِفَاحًا فَقَالَ يَا عَبْدِي تَمَنَّ عَلَى أَعْطِيكَ قَالَ يَارَبِّ تُحْيِينِي فَأَقْتَلُ فِيكَ ثَانِيَةٌ قَالَ إِنَّهُ سَبَقَ مِنِّي إِنَّهُمْ إِلَيْهَا لَا يَرْجِعُونَ قَالَ يَارَبِّ فَابْلِغْ مِنْ وَرَائِي فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ هُذِهِ الْآيَةَ وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ .
জাবের বিন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: উহুদ যুদ্ধের দিন যখন আবদুল্লাহ বিন হারাম (রা) শহীদ হলেন, তখন রাসূলুল্লাহ বললেন: হে জাবের! আমি কি তোমাকে ঐ কথা বলব না, যা আল্লাহ তোমার পিতা সম্পর্কে বলেছেন? আমি বললাম: কেন নয়? তিনি বললেন: আল্লাহ কোন ব্যক্তির সাথে পর্দার আড়াল ব্যতীত কথা বলেন নি। কিন্তু তোমার পিতার সাথে কোন পর্দা ব্যতীত কথা বলেছেন এবং ইরশাদ করেছেন, হে আমার বান্দা! তুমি যা চাওয়ার তা চাও, আমি তোমাকে দিব। তোমার পিতা বলছে, হে আমার রব! আমাকে দ্বিতীয়বার জীবিত কর, যাতে আমি তোমার রাস্তায় শহীদ হতে পারি।
আল্লাহ বললেন: আমার পক্ষ থেকে এ বিষয়ে আগেই সিদ্ধান্ত হয়েছে যে, মৃত্যুর পর দুনিয়াতে ফেরত আসা যাবে না। তোমার পিতা বলল: হে আমার রব! তাহলে তুমি আমার পক্ষ থেকে দুনিয়াবাসীকে আমার এ পয়গাম শুনিয়ে দাও যে, (আমি দ্বিতীয়বার শহীদ হয়ে মৃত্যুবরণ করার আকাঙ্ক্ষা করছিলাম) তখন আল্লাহ এ আয়াত অবতীর্ণ করলেন, "যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত মনে কর না। বরং তারা জীবিত। তারা তাদের পালনকর্তার নিকট রিযিক প্রাপ্ত হয়। (সূরা আলে ইমরান- ১৬৯) (ইবনে মাজাহ, সহীহ সুনানে ইবনে মাজা লি আলবানী, ২য় খণ্ড, হাদীস নং ২২৫৮)

১৩. আম্মার বিন ইয়াসার এবং সালমান ফারেসী (রা) জান্নাতী।
عَنْ أَنَسٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِنَّ الْجَنَّةَ لَتَشْتَاقُ إلى ثلاثة عَلِيٌّ وَعَمَّارٍ وَسَلْمَانَ (رض)
আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: জান্নাত তিন ব্যক্তির প্রতি আসক্ত, আলী, আম্মার, সালমান (রা)। (হাকেম, সহীহ আল জামে আস্সাগীর লি আলবানী, হাদীস নং ১৫৯৪)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00