📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 বেলাল (রা)-কে রাসূল (সা)-এর জান্নাতের ঘরের সুসংবাদ

📄 বেলাল (রা)-কে রাসূল (সা)-এর জান্নাতের ঘরের সুসংবাদ


৭. তালহা (রা)-এর স্ত্রী উম্মে সুলাইমকেও নবী কারীম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বেলাল (রা)-কে নবী কারীম জান্নাতে একটি ঘরের সুসংবাদ দিয়েছেন।

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ اللهُ قَالَ أُرِيتُ الْجَنَّةَ فَرَأَيْتُ امْرَأَةَ أَبِي طَلْحَةَ ثُمَّ سَمِعْتُ حَشْخَشَةٌ أَمَا مِي فَإِذَا بِلَالٌ .
জাবের বিন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: আমাকে জান্নাত দেখানো হল, আমি আবু তালহা (রা)-এর স্ত্রী উম্মে সুলাইমকে সেখানে দেখতে পেলাম, অতঃপর আমি সামনে অগ্রসর হয়ে কোন মানুষের চলার আওয়াজ পেলাম, হঠাৎ দেখলাম বেলাল (রা)-কে। (মুসলিম, কিতাবুল ফাযায়েল, বাব মিন ফাযায়েল উম্মে সুলাইম)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 তালহা বিন ওবাইদুল্লাহ (রা)-কে রাসূল (সা)-এর জান্নাতের সুসংবাদ

📄 তালহা বিন ওবাইদুল্লাহ (রা)-কে রাসূল (সা)-এর জান্নাতের সুসংবাদ


৮. তালহা বিন ওবাইদুল্লাহ (রা)-কে নবী কারীম জান্নাতের সুসংবাদ দিয়েছেন।

عَنِ الزُّبَيْرِ (رض) قَالَ كَانَ عَلَى رَسُولِ اللَّهِ ﷺ يَوْمَ أَحَدٍ دِرْعَانِ نَهَضَ إِلَى الصَّخْرَةِ فَلَمْ يَسْتَطِعْ فَاقْعَدَ تَحْتَهُ طَلْحَةَ فَصَعِدَ النَّبِيُّ ﷺ حَتَّى اسْتَوَى عَلَى الصَّخْرَةِ قَالَ فَسَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ أَوجِب طَلْحَةُ ..
যুবায়ের (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: উহুদের যুদ্ধের দিন রাসূলুল্লাহ দুই জোড়া পোশাক পরিধান করেছিলেন। তিনি একটি পাথরের উপর আরোহণ করতে ছিলেন কিন্তু তিনি তাতে চড়তে পারছিলেন না। তখন তিনি তালহা (রা)-কে তাঁর নিচে বসালেন এবং তার ওপর আরোহণ করে তিনি তাতে চড়লেন। যুবায়ের বলেন এ সময় আমি নবী কারীম-কে বলতে শুনেছি, তিনি বলেন: তালহার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। (তিরমিযী, আবওয়াবুল মানাকেব আবু মুহাম্মদ তালহা বিন ওবাইদুল্লাহ-৩/২৯৩৯)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 বদর যুদ্ধে ও বৃক্ষের নিচে বাইয়াত গ্রহণকারী জান্নাতী

📄 বদর যুদ্ধে ও বৃক্ষের নিচে বাইয়াত গ্রহণকারী জান্নাতী


৯. বদরের যুদ্ধে অংশগ্রহণকারী এবং বৃক্ষের নিচে বাইয়াত গ্রহণকারীরা জান্নাতী।

عَنْ جَابِرٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَنْ يَدْخُلَ النَّارَ رَجُلٌ شَهِدَ بَدْرًا وَالْحُدَيْبِيَّةَ .
জাবের (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: বদরের যুদ্ধে এবং হুদাবিয়ার সন্ধিতে অংশগ্রহণকারী কোন লোক জাহান্নামী হবে না। (আহমদ, সিলসিলা আহadিস সহীহা লি আলবানী; হাদীস নং ২১৬০)

নোট: হুদাবিয়ার সন্ধি ৬ হি: যিলকাদ মাসে সংঘটিত হয়, সাহাবাগণ হুদায়বিয়ার ময়দানে একটি গাছের নিচে রাসূলুল্লাহ এর হাতে হাত রেখে তাঁর আনুগত্যে জীবন দেয়ার ওপর বাইয়াত গ্রহণ করে। আর ঐ বাইয়াতে অংশগ্রহণকারী সমস্ত সাহাবাকে আসহাবুসশাজারা বলা হয়।

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 চারজন (৪) জন মহিলা জান্নাতী রমণীদের সর্দার

📄 চারজন (৪) জন মহিলা জান্নাতী রমণীদের সর্দার


১০. মারইয়াম বিনতে ইমরান, ফাতেমা বিনতে মুহাম্মদ রাসূলুল্লাহ এর স্ত্রী খাদিজা, ফেরাউনের স্ত্রী আছিয়া জান্নাতী রমণীদের সরদার হবে।

عَنْ جَابِرٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ سَيِّدَاتُ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ بَعْدَ مَرْيَمَ بِنْتِ عِمْرَانَ فَاطِمَةُ وَخَدِيجَةُ وَاسِيَةُ امْرَأَةٌ فِرْعَوْنَ .
জাবের (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন: জান্নাতী রমণীদের সরদার মারইয়াম বিনতে ইমরান এর পরে ফাতেমা, খাদিজা ও ফেরাউনের স্ত্রী আছিয়া। (তাবরানী, সিলসিলা আহাদিস সহীহা লি আলবানী; হাদীস নং ১৪৩৪)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00