📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশ জন

📄 জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশ জন


৪. রাসূলুল্লাহ দশজনকে দুনিয়াতেই তাদের জান্নাতী হওয়ার সুংবাদ দিয়েছেন, তাদেরকে 'আশারা মুবাশশারা' বলা হয়।

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ أَبُو بَكْرٍ فِي الْجَنَّةِ وَعُمَرُ فِي الْجَنَّةِ وَعُثْمَانُ فِي الْجَنَّةِ وَعَلَى فِي الْجَنَّةِ وَطَلْحَةُ فِي الْجَنَّةِ وَالزُّبَيْرُ فِي الْجَنَّةِ وَعَبْدُ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ فِي الْجَنَّةِ وَسَعْدُ بْنُ أَبِي وَقَاصٍ فِي الْجَنَّةِ وَسَعِيدُ بْنُ زَيْدٍ فِي الْجَنَّةِ وَأَبُو عُبَيْدَةَ بْنِ الْجَرَّاحِ فِي الْJannat .
আবদুর রহমান বিন আওফ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: আবু বকর জান্নাতী, ওমর জান্নাতী, ওসমান জান্নাতী, আলী জান্নাতী, তালহা জান্নাতী, যুবাইর জান্নাতী, আবদুর রহমান বিন আওফ জান্নাতী, সা'দ বিন আবু ওয়াক্কাস জান্নাতী, সাঈদ বিন যায়েদ জান্নাতী, আবু ওবাইদা ইবনুল জারাহ জান্নাতী। (তিরমিযী, আবওয়াবুল মানকেব, বাব মানাকেব আবদুর রহমান বিন .. আওফ- ৩/২৯৪৬)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 খাদিজা (রা)-কে রাসূল (সা)-এর সুসংবাদ জান্নাতের

📄 খাদিজা (রা)-কে রাসূল (সা)-এর সুসংবাদ জান্নাতের


৫. খাদীজা (রা)-কে নবী কারীম জান্নাতে একটি গৃহের সুসংবাদ দিয়েছেন।

عَنْ عَائِشَةَ (رض) قَالَتْ بَشَرَ رَسُولُ اللَّهِ ﷺ خَدِيجَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا بِبَيْتٍ فِي الْجَنَّةِ .
আয়েশা সিদ্দিকা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ খাদিজা (রা)-কে জান্নাতে একটি ঘরের সুসংবাদ দিয়েছেন। (মুসলিম, কিতাবুল ফাযায়েল, বাব মিন ফাযায়েল, খাদীজা)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আয়েশা (রা)-কে রাসূল (সা)-এর জান্নাতের সুসংবাদ

📄 আয়েশা (রা)-কে রাসূল (সা)-এর জান্নাতের সুসংবাদ


৬. আয়েশা (রা)-কে রাসূলুল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন।

عَنْ عَائِشَةَ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ أَمَا تَرْضَيْنَ أَنْ تَكُونِي زَوْجَتِي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ قُلْتُ بَلَى قَالَ فَأَنْتِ زَوْجَتِي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ .
আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, হে আয়েশা! তুমি কি এতে সন্তুষ্ট নও যে, তুমি দুনিয়া ও আখেরাতে আমার স্ত্রী হবে? আয়েশা বলল, কেন নয়? তখন রাসূলুল্লাহ বললেন: তুমি দুনিয়া ও আখেরাতে আমার স্ত্রী। (হাকেম, সিলসিলা আহাদিস সহীহা লি আলবানী, হাদীস নং ১১৪২)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 বেলাল (রা)-কে রাসূল (সা)-এর জান্নাতের ঘরের সুসংবাদ

📄 বেলাল (রা)-কে রাসূল (সা)-এর জান্নাতের ঘরের সুসংবাদ


৭. তালহা (রা)-এর স্ত্রী উম্মে সুলাইমকেও নবী কারীম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বেলাল (রা)-কে নবী কারীম জান্নাতে একটি ঘরের সুসংবাদ দিয়েছেন।

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ اللهُ قَالَ أُرِيتُ الْجَنَّةَ فَرَأَيْتُ امْرَأَةَ أَبِي طَلْحَةَ ثُمَّ سَمِعْتُ حَشْخَشَةٌ أَمَا مِي فَإِذَا بِلَالٌ .
জাবের বিন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: আমাকে জান্নাত দেখানো হল, আমি আবু তালহা (রা)-এর স্ত্রী উম্মে সুলাইমকে সেখানে দেখতে পেলাম, অতঃপর আমি সামনে অগ্রসর হয়ে কোন মানুষের চলার আওয়াজ পেলাম, হঠাৎ দেখলাম বেলাল (রা)-কে। (মুসলিম, কিতাবুল ফাযায়েল, বাব মিন ফাযায়েল উম্মে সুলাইম)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00