📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আবু বকর ও ওমর (রা) বৃদ্ধ বয়সে যারা ইন্তেকাল করেছেন তাদের নেতা হবেন

📄 আবু বকর ও ওমর (রা) বৃদ্ধ বয়সে যারা ইন্তেকাল করেছেন তাদের নেতা হবেন


২. আবু বকর ও ওমর (রা) ঐ সমস্ত জান্নাতীদের সরদার হবেন যারা বৃদ্ধ বয়সে ইন্তেকাল করেছেন।

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ (رض) قَالَ كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ ﷺ إِذْ طَلَعَ أَبُو بَكْرٍ وَعُمَرُ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ هُذَانِ سَيِّدًا كُهُولِ أَهْلِ الْجَنَّةِ مِنَ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ إِلَّا النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ، يَا عَلَى لا تُخْبِرُهُمَا .
আলী বিন আবু তালেব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি একদা রাসূলুল্লাহ-এর সাথে ছিলাম। হঠাৎ করে আবু বকর ও ওমর (রা) চলে আসল, রাসূলুল্লাহ বললেন: তারা উভয়ে বৃদ্ধ বয়সে মৃত্যুবরণকারী মুসলমানদের সরদার হবে, চাই তারা পূর্ববর্তী উম্মতের লোক হোক আর পরবর্তী উম্মতের। তবে নবী রাসূলগণ ব্যতীত। হে আলী! তুমি এ সংবাদ তাদেরকে দিও না। (তিরমিযী, আবওয়াবুল মানাকেব, বাব মানাকেব আবু বকর সিদ্দীক- ৩/২৮৯৭)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 হাসান ও হুসাইন জান্নাতে যুবকদের সর্দার হবেন

📄 হাসান ও হুসাইন জান্নাতে যুবকদের সর্দার হবেন


৩. হাসান ও হুসাইন (রা) জান্নাতে ঐ সমস্ত লোকদের সরদার হবে যারা যৌবনকালে মৃত্যুবরণ করেছে।
عَنْ أَبِي سَعِيدٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ الْحَسَنُ وَالْحُسَيْنُ سَيِّدَا شَبَابِ أَهْلِ الْجَنَّةِ .
আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: হাসান ও হুসাইন (রা) জান্নাতী যুবকদের সরদার হবে। (তিরমিযী, আবওয়াবুল মানাকেব, বাব মানাকেব আবু মুহাম্মদ আল হাসান ওয়াল হুসাইন)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশ জন

📄 জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশ জন


৪. রাসূলুল্লাহ দশজনকে দুনিয়াতেই তাদের জান্নাতী হওয়ার সুংবাদ দিয়েছেন, তাদেরকে 'আশারা মুবাশশারা' বলা হয়।

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ أَبُو بَكْرٍ فِي الْجَنَّةِ وَعُمَرُ فِي الْجَنَّةِ وَعُثْمَانُ فِي الْجَنَّةِ وَعَلَى فِي الْجَنَّةِ وَطَلْحَةُ فِي الْجَنَّةِ وَالزُّبَيْرُ فِي الْجَنَّةِ وَعَبْدُ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ فِي الْجَنَّةِ وَسَعْدُ بْنُ أَبِي وَقَاصٍ فِي الْجَنَّةِ وَسَعِيدُ بْنُ زَيْدٍ فِي الْجَنَّةِ وَأَبُو عُبَيْدَةَ بْنِ الْجَرَّاحِ فِي الْJannat .
আবদুর রহমান বিন আওফ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: আবু বকর জান্নাতী, ওমর জান্নাতী, ওসমান জান্নাতী, আলী জান্নাতী, তালহা জান্নাতী, যুবাইর জান্নাতী, আবদুর রহমান বিন আওফ জান্নাতী, সা'দ বিন আবু ওয়াক্কাস জান্নাতী, সাঈদ বিন যায়েদ জান্নাতী, আবু ওবাইদা ইবনুল জারাহ জান্নাতী। (তিরমিযী, আবওয়াবুল মানকেব, বাব মানাকেব আবদুর রহমান বিন .. আওফ- ৩/২৯৪৬)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 খাদিজা (রা)-কে রাসূল (সা)-এর সুসংবাদ জান্নাতের

📄 খাদিজা (রা)-কে রাসূল (সা)-এর সুসংবাদ জান্নাতের


৫. খাদীজা (রা)-কে নবী কারীম জান্নাতে একটি গৃহের সুসংবাদ দিয়েছেন।

عَنْ عَائِشَةَ (رض) قَالَتْ بَشَرَ رَسُولُ اللَّهِ ﷺ خَدِيجَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا بِبَيْتٍ فِي الْجَنَّةِ .
আয়েশা সিদ্দিকা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ খাদিজা (রা)-কে জান্নাতে একটি ঘরের সুসংবাদ দিয়েছেন। (মুসলিম, কিতাবুল ফাযায়েল, বাব মিন ফাযায়েল, খাদীজা)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00