📄 পরকালের মর্যাদা ও পুরস্কার পার্থিব দিক থেকে মুক্ত
৪. পরকালে মর্যাদা ও পুরস্কৃত হওয়ার আমলসমূহ পার্থিব দিক থেকে তিক্ত।
عَنْ أَبِي مَالِكِ الْأَشْعَرِي (رض) قَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ يَقُولُ حَلُوةُ الدُّنْيَا مُرَّةُ الْآخِرَةِ وَمُرَّةَ الدُّنْيَا حُلُوةُ الْآخِرَةِ .
আবু মালেক আশ'আরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ -কে বলতে শুনেছি, তিনি বলেন: পৃথিবীর মিষ্টতা পরকালের তিক্ততা। পৃথিবীর তিক্ততা পরকালের মিষ্টতা। (আহমদ ও হাকেম, সহীহ আলজামে' আসসাগীর লি আলbানী, ৩য় খণ্ড হাদীস নং ৩১৫০)
📄 মুমিনের জন্য দুনিয়া জেলখানার ন্যায়
মু'মিনের জন্য দুনিয়া বন্দিখানা।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ وَجَنَّةُ الْكَافِرِ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: পৃথিবী মু'মিনের জন্য বন্দিখানার ন্যায় আর কাফেরের জন্য জান্নাতের ন্যায়”। (মুসলিম, কিতাবুয্যুহদ)