📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা 📄 জান্নাত অন্বেষণকারী কখনো নিশ্চিন্তে ঘুমাতে পারে না

📄 জান্নাত অন্বেষণকারী কখনো নিশ্চিন্তে ঘুমাতে পারে না


৩. নি'আমতে ভরপুর জান্নাত অন্বেষণকারী পৃথিবীতে কখনো নিশ্চিন্তে ঘুমাতে পারবে না।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ (رض) رَأَيْتُ مِثْلَ النَّارِ نَامَ هَارِبُهَا وَلَا مِثْلَ الْجَنَّةِ نَامَ طَالِبُهَا .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: আমি জাহান্নাম থেকে পলায়নকারী ব্যক্তিকে কখনো ঘুমাতে দেখি নি। আর জান্নাত অন্বেষণকারীকেও কখনো ঘুমাতে দেখি নি। (তিরমিযী, আবওয়াব সিফাতুন ন্নার, বাব ইন্না লিন্নারি নফসাইন- ২/২০৯৭)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা 📄 পরকালের মর্যাদা ও পুরস্কার পার্থিব দিক থেকে মুক্ত

📄 পরকালের মর্যাদা ও পুরস্কার পার্থিব দিক থেকে মুক্ত


৪. পরকালে মর্যাদা ও পুরস্কৃত হওয়ার আমলসমূহ পার্থিব দিক থেকে তিক্ত।

عَنْ أَبِي مَالِكِ الْأَشْعَرِي (رض) قَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ يَقُولُ حَلُوةُ الدُّنْيَا مُرَّةُ الْآخِرَةِ وَمُرَّةَ الدُّنْيَا حُلُوةُ الْآخِرَةِ .
আবু মালেক আশ'আরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ -কে বলতে শুনেছি, তিনি বলেন: পৃথিবীর মিষ্টতা পরকালের তিক্ততা। পৃথিবীর তিক্ততা পরকালের মিষ্টতা। (আহমদ ও হাকেম, সহীহ আলজামে' আসসাগীর লি আলbানী, ৩য় খণ্ড হাদীস নং ৩১৫০)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা 📄 মুমিনের জন্য দুনিয়া জেলখানার ন্যায়

📄 মুমিনের জন্য দুনিয়া জেলখানার ন্যায়


মু'মিনের জন্য দুনিয়া বন্দিখানা।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ وَجَنَّةُ الْكَافِرِ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: পৃথিবী মু'মিনের জন্য বন্দিখানার ন্যায় আর কাফেরের জন্য জান্নাতের ন্যায়”। (মুসলিম, কিতাবুয্যুহদ)

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية